ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে দূষণের মাত্রা বাড়ছে। বাতাসে মিশে থাকা সূক্ষ্ম ধূলিকণা থেকে বাঁচতে অনেকেই এখন বাড়ি থেকে কাজ করাকেই নিরাপদ মনে করছেন। অফিসে যাতায়াতের ঝক্কি নেই, রাস্তার ধোঁয়া-ধুলোও তুলনামূলক কম গায়ে লাগছে। কিন্তু বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকলেই কি ফুসফুস পুরোপুরি সুরক্ষিত? বিশেষজ্ঞদের মতে বিষয়টি এতটা সহজ নয়। কারণ, বাইরের দূষিত বাতাস যেমন ঘরের ভিতরে ঢুকতে পারে, তেমনই রান্নার ধোঁয়া, ধূপ, মশার কয়েল কিংবা সিগারেটের ধোঁয়া থেকেও ঘরের বাতাস দূষিত হতে পারে। তাই শুধু ওয়ার্ক ফ্রম হোম করলেই মিলবে না সম্পূর্ণ সুরক্ষা। সুস্থ থাকতে নজর দিতে হবে বাড়ির ভিতরে কেমন পরিবেশ আছে সেদিকেও।

ঘরের মধ্যেও হতে পারে বিপদ

বাতাসে থাকা PM2.5-এর মতো সুক্ষ্ম দূষিত কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছে যেতে পারে। দীর্ঘদিন এর সংস্পর্শে থাকলে কাশি, শ্বাসকষ্ট, শ্বাসনালিতে প্রদাহ এবং বুকে অস্বস্তি দেখা দিতে পারে। হাঁপানি ও COPD-র রোগীদের ঝুঁকি আরও বেশি। অন্যদিকে, রান্নার ধোঁয়া, ধূপকাঠি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া এবং ধুলো থেকেও ঘরের বাতাস দূষিত হয়। তাই শুধু জানালা-দরজা বন্ধ রাখলেই মিলবে না সুরক্ষা।

ফুসফুস ভাল রাখতে কী করবেন?

১. এয়ার পিউরিফায়ার: ঘরের আয়তন অনুযায়ী HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। নিয়মিত ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করুন।

২. ধোঁয়া এড়িয়ে চলুন: ধূপ, মশার কয়েল, সুগন্ধি মোমবাতি ও ঘরের ভিতরে ধূমপান এড়িয়ে চলুন।

৩. রান্নায় সতর্কতা: রান্নার সময় কিচেন এক্সহস্ট ব্যবহার করুন, যাতে ধোঁয়া ঘরে ছড়িয়ে না পড়ে।

৪. ঘর পরিষ্কার রাখুন: শুকনো কাপড়ের বদলে ভেজা কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করুন। পর্দা, কার্পেট ও বিছানার চাদর নিয়মিত ধুয়ে নিন।

৫. জানালা খোলার সময়: বাইরের দূষণের মাত্রা কম থাকলে কিছুক্ষণ জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করুন।

৬. বাইরে বেরোলে: ব্যস্ত রাস্তা ও নির্মাণস্থল এড়িয়ে চলুন। প্রয়োজন হলে N95 বা সমমানের ভাল মানের মাস্ক ব্যবহার করুন।

বিশেষজ্ঞদের পরামর্শ, হাঁপানি বা COPD-র রোগীদের দূষণের মরশুমে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। কাশি বা শ্বাসকষ্ট বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন।

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার