চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈশাখী আলাপে মিষ্টির সম্ভার: সহজেই শিখে নিন পাঁচটি সহজ রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ পাঞ্জাবি সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য বৈশাখী উৎসব।   শুধুমাত্র ফসল কাটার উৎসব নয়, বরং ভক্তি, ঐতিহ্য এবং সুস্বাদু খাবারের এক অনন্য সমন্বয়। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী এই মিষ্টিগুলি শুধু স্বাদে অনন্য নয়, বরং উৎসবের আবেগকেও বহন করে। এখানে এমনই পাঁচটি জনপ্রিয় বৈশাখী মিষ্টি—কাড়া প্রসাদ, আটা পিন্নি, মিঠে চাবল , ফিরনি এবং মালপোয়ার বিস্তারিত সম্ভার তুলে ধরা হল।

উপকরন

কাড়া প্রসাদ
গমের আটা,চিনি, জল, ঘি

আটা কি পিন্নি
গমের আটা, ঘি, চিনি, দুধ, এলাচ গুঁড়ো, কাজু, বাদাম, কিশমিশ

মিঠে চাবল
চাল, চিনি, জল, হলুদ রং (ঐচ্ছিক), লবঙ্গ, এলাচ, কিশমিশ, বাদাম, ঘি

ফিরনি
বাসমতি চাল, দুধ, চিনি, এলাচ গুঁড়ো, জাফরান, পেস্তা

মালপোয়া
ময়দা, সুজি, দুধের গুঁড়ো, দুধ, এলাচ গুঁড়ো, ঘি (ভাজার জন্য), চিনি, জাফরান, লেবুর রস

পদ্ধতি

কাড়া প্রসাদ

প্রথমে ঘি গরম করে তাতে আটা ভাজতে হয় যতক্ষণ না তা সোনালি হয়। অন্যদিকে চিনি ও জল মিশিয়ে রস তৈরি করা হয়। এরপর সেই রস আটার সঙ্গে মিশিয়ে নাড়তে নাড়তে রান্না করতে হয় যতক্ষণ না পুরো মিশ্রণটি ঘন হয়ে যায়।

আটা কি পিন্নি

ঘিতে আটা ধীরে ধীরে ভেজে বাদামি করা হয়। ঠান্ডা হলে তাতে চিনি, এলাচ গুঁড়ো ও সামান্য দুধ মিশিয়ে ছোট ছোট লাড্ডুর আকার দেওয়া হয়। উপরে শুকনো ফল দিয়ে সাজানো হয়।

মিঠে চাবল

জলে চাল সেদ্ধ করে আলাদা করে নেওয়া হয়।  ঘিতে কিশমিশ ও বাদাম ভেজে তার সঙ্গে চাল মিশিয়ে চিনি দিয়ে ঢেকে ধীরে ধীরে রান্না করা হয়।

ফিরনি

চাল ভিজিয়ে পেস্ট তৈরি করে দুধের সঙ্গে রান্না করা হয়। তাতে চিনি, জাফরান ও এলাচ মিশিয়ে ধীরে ধীরে ঘন করা হয়।  পরে ঠান্ডা করে পেস্তা দিয়ে পরিবেশন করা হয়।

মালপোয়া

ময়দা, সুজি, দুধ দিয়ে ব্যাটার তৈরি করা হয়।  গরম ঘিতে ছোট প্যানকেকের মতো ভেজে তা চিনি রসে ডুবিয়ে রাখা হয়।  শেষে বাদাম-পেস্তা দিয়ে সাজানো হয়।

বৈশাখীর আনন্দ এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছাড়া অসম্পূর্ণ। এই প্রতিটি পদে রয়েছে ঘরোয়া স্বাদ, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আবেগের ছোঁয়া এবং উৎসবের উষ্ণতা।  কড়া প্রসাদের পবিত্রতা থেকে মালপোয়ার মিষ্টি রস—সব মিলিয়ে মিষ্টিগুলি এই শুধু খাবার নয়, বরং সংস্কৃতি ও আবেগের এক সুন্দর বহিঃপ্রকাশ।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশে কী কী নিয়ম মানলে মিলবে দীর্ঘস্থায়ী সুখ শান্তি

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

বৈশাখী অমাবস্যায় বড় পরিবর্তন আনবে শনি , সতর্ক থাকুন এই ৪ রাশির জাতক-জাতিকেরা

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাফল্য, তবে পরিবারের চরম বিপদের সম্ভাবনা..

মীন রাশিতে চন্দ্র–মঙ্গলের মহালক্ষ্মী রাজযোগ! ৩ রাশির জীবনে আসছে অর্থ ও সাফল্যের জোয়ার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ