ভিন্ন স্বাদের চিঁড়ের মোয়া তৈরির সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমী মানেই মা ঠাকুমার হাতের তৈরি নাড়ু, মোয়ার স্বাদ পাওয়া। আর শীতকালে নলেন গুড় দিয়ে তৈরি নাড়ু বা মোয়া ভালোবাসেননা এরকম বাঙালি খুঁজে পাওয়া বিরল। বর্তমান দিনের কর্মব্যস্ত জীবনে ঘরে নাড়ু বা মোয়া তৈরি করা বেশ ঝক্কির কাজ। কিন্তু উৎসবের মরশুমে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের এই চিঁড়ের মোয়া (Chirer moya)।

উপকরণ :

১। গোবিন্দ ভোগ চালের চিঁড়ে ৩০০ গ্রাম

২। আখের গুড় ২৫০ গ্রাম

৩। ঘি সামান্য

প্রনালী :

প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তা গরম করে নিন। এবার আঁচ কমিয়ে শুকনো কড়াইতে চিঁড়ে ভেজে নিন। কড়াইতে চিঁড়ে নাড়ার সময় খেয়াল রাখতে হবে হবে যাতে বেশি ভাজা না হয়। চিঁড়ে হালকা ভাজা হলে তুলে নিতে হবে। এবার কড়াইতে ১ কাপ জল দিন। জল গরম হলে তাতে গুড় দিন। মোয়ার বানানোর জন্য সঠিক মাপ অত্যন্ত জরুরি। ৩০০ গ্রাম চিঁড়ের মোয়া বানানোর জন্য ২৫০ গ্রাম গুড় নিতে হবে। এবার গুড় জ্বাল দিয়ে নিন। গুড় জ্বাল দেওয়ার সময় আঁচ বাড়িয়ে রাখতে হবে। অল্প আঁচে গুড় জ্বাল ঠিকমতো হবে না। গুড় অল্প আঠা আঠা হলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। এবার ভেজে রাখা চিঁড়ে গুড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গুড়ে চিঁড়ে মেশানোর সময় গ্যাসের আঁচ অবশ্যই বন্ধ করে রাখতে হবে। এবার একটা থালায় সামান্য ঘি মাখিয়ে নিন। ঘি মাখানো থালায় গুড় মেশানো চিঁড়ে ঢালুন। এবার হাতে ভালো করে ঘি মেখে নিন। এরপর কিছুটা চিঁড়ে হাতে নিয়ে দু’হাতে গোল আকারে মোয়া গড়ে নিন। চিঁড়ে গরম থাকা অবস্থাতেই মোয়া গড়ে নিতে হবে। চিঁড়ে ঠান্ডা হয়ে গেলে মোয়া গড়তে অসুবিধা হবে। তৈরি হয়ে যাবে সুস্বাদু মুচমুচে চিঁড়ের মোয়া। এবার মোয়া গুলো একটা এয়ারটাইট বক্সে তুলে রাখুন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের