প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের খাবারে দক্ষিণ ভারতীয় খাবার ইডলি এখন স্বাস্থ্য সচেতনদেরও অন্যতম পছন্দের ব্রেকফাস্ট। কম তেল, সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ায় ইডলির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে একই স্বাদের ইডলি খেতে খেতে যদি একঘেয়েমি আসে, তাহলে এবার ট্রাই করতে পারেন এই স্বাস্থ্যকর ও ভিন্ন স্বাদের রেসিপি।

রাগি ইডলি

উপকরণ

১ কাপ রাগির আটা , ১ কাপ ইডলি ব্যাটার, আধা কাপ দই, নুন স্বাদমতো

পদ্ধতি

রাগির আটা ও দই মিশিয়ে ইডলি ব্যাটারের সঙ্গে ভালভাবে মেশান। প্রয়োজনে সামান্য জল দিন। ব্যাটার ১৫ মিনিট রেখে ইডলি মোল্ডে ঢেলে ১০-১২ মিনিট ভাপে রান্না করুন।

ওটস ইডলি

উপকরণ

১ কাপ ওটস, আধা কাপ সুজি, ১ কাপ টক দই, কুচোনো গাজর, কাঁচালঙ্কা, কারিপাতা, নুন।

পদ্ধতি

ওটস শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করুন। সুজি, দই ও মশলা মিশিয়ে ব্যাটার তৈরি করুন। শেষে ইডলি স্ট্যান্ডে ঢেলে ভাপে রান্না করুন।

পালং ইডলি

উপকরণ

১ কাপ ইডলি ব্যাটার, ১ কাপ ব্লাঞ্চ করা পালং শাক, ২টি কাঁচালঙ্কা, নুন।

পদ্ধতি

পালং ও কাঁচালঙ্কা ব্লেন্ড করে পেস্ট বানান। এটি ব্যাটারের সঙ্গে মিশিয়ে ইডলি মোল্ডে দিন। ১২ মিনিট স্টিম করুন।

মশলা সবজি ইডলি

উপকরণ

ইডলি ব্যাটার, কুচোনো পেঁয়াজ, টমেটো,ধনেপাতা,গাজর কুঁচি, চাট মশলা ।

পদ্ধতি

সবজি ও মশলা ব্যাটারের সঙ্গে মিশিয়ে ইডলি ছাঁচে ঢেলে ভাপে রান্না করুন। চাটনি ছাড়াও খেতে দারুণ লাগে।

মুগ ডাল ইডলি

উপকরণ

১ কাপ ভিজিয়ে রাখা মুগ ডাল, আধা কাপ সুজি, আদা কুঁচি, কাঁচা লঙ্কা,নুন।

পদ্ধতি

মুগ ডাল পেস্ট করে সুজি ও মশলা মেশান। ব্যাটার ফেঁপে উঠলে স্টিমারে দিয়ে ১০ মিনিট রান্না করুন।

রাভা ইডলি

উপকরণ

১ কাপ সুজি, ১ কাপ দই,  গোটা সর্ষে, কারিপাতা, বেকিং সোডা, নুন।

পদ্ধতি

সুজি দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ফোড়ন দিয়ে ব্যাটারে মেশান। শেষে সামান্য বেকিং সোডা দিয়ে বানিয়ে ফেলুন ।

বিটরুট ইডলি

উপকরণ

১ কাপ ইডলি ব্যাটার, আধা কাপ বিট কুচি ,নুন।

পদ্ধতি

বিট পেস্ট ব্যাটারের সঙ্গে মিশিয়ে মোল্ডে ঢালুন। স্টিম করলে সুন্দর গোলাপি রঙের ইডলি তৈরি হবে।

কুইনোয়া ইডলি

উপকরণ

১ কাপ সেদ্ধ কুইনোয়া, ১ কাপ ইডলি ব্যাটার, নুন।

পদ্ধতি

সেদ্ধ কুইনোয়া ব্যাটারের সঙ্গে মিশিয়ে ইডলি স্ট্যান্ডে ঢালুন। ১২ মিনিট ভাপে রান্না করুন। এটি প্রোটিন ও ফাইবারে ভরপুর।

ব্রাউন  রাইস  ইডলি

উপকরণ

ইডলি ব্যাটার, ১টি গাজর কুঁচি,ধনেপাতা, নুন।

পদ্ধতি

ব্রাউন রাইস ব্যাটারে গাজর, ধনেপাতা  যোগ করে বানিয়ে নিন এই সহজ রেসিপি।

পনির ইডলি

উপকরণ

ইডলি ব্যাটার, পনির ,জিরে ,গোলমরিচ, আদা কুঁচি,কাজুবাদাম, সামান্য ঘি।

পদ্ধতি

ব্যাটারে সব মশলা ও কাজু মিশিয়ে ঘনভাবে ইডলি ছাঁচে দিন। স্টিম করে পরিবেশন করুন। এই ইডলির স্বাদ সাধারণ ইডলির থেকে আলাদা ও বেশি মশলাদার।

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি