একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোটার সঙ্গে আচার বা টক দই সাধারণ খাওয়া হয়ে থাকে। বাঙালি হোক আর অবাঙালি সকলের কাছেই পরোটা হল জনপ্রিয় পদ। বাড়িতে সাধারণত আলুর পরোটা, পনিরের পরোটা বা পেঁয়াজের পরোটা তৈরি করা হয়, কিন্তু কখনও কখনও  সেটাই একঘেয়ে হয়ে যায়। যদি আলু, পেঁয়াজ এবং পনিরের পুর দেওয়া পরোটা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন, তবে পরোটা তৈরিতে আনুন নতুনত্ব। বাড়িতে বানানো একটি পরোটার মধ্যেই  পান চার রকমের স্বাদ। ভাবছেন কীভাবে সম্ভব? জেনে নিন রেসিপি-

উপকরণ 

আটা ৩  কাপ

সেদ্ধ আলু – ২টি

পনির – ১০০ গ্রাম

মিহি করে কাটা পেঁয়াজ – ১টি

কাঁচা লঙ্কা – ১টি

ধনে পাতা

কালোজিরে – ১ চা চামচ

ঘি – প্রয়োজন অনুযায়ী

লবণ – স্বাদমতো

লাল লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

চাট মশলা – ১/২ চা চামচ

গরম মশলা – ১/২ চা চামচ

পদ্ধতি

বিশেষ এই পরোটা বানানোর জন্য, প্রথমে  আটা মেখে নিন। সেই ডো দুটি সমান অংশে ভাগ করে নিন। আটার একটি বল নিয়ে গোল করে বেলে নিন। তারপর, গোল পরোটার মাঝে চাটি ভাগ করুন। খেয়াল রাখবেন যেন পুরোপুরি আলাদা না হয়। শুধু একটা দিক কেটে নিন। এবার পরোটার চারটি অংশে আলুর টিক্কি, ঘি ও মশলা, পনিরের মিশ্রণ এবং মিহি করে কাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা চাড়িয়ে দিন।  সমস্ত উপকরণ রাখার পর, প্রতিটি অংশ ভাঁজ করে নিন। এভাবেই আরও একটি ডো থেকে পরোটা বানিয়ে নিন। তারপর  উপরে কিছু কালোজিরে এবং মিহি করে কাটা ধনে পাতা ছড়িয়ে  দিন। এবার সামান্য আটা দিয়ে ত্রিকোণ পরোটার আকারে বেলে নিন। এরপর একটু প্যান গরম করে তাতে ঘি বা সাদা তেল গরম করে দুই দিক সোনালি করে ভেজে নিলেই তৈরি হবে বিশেষ পরোটা। 

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের