অপরাজিতা ফুলের চা খেয়েছেন কখনও? খেলেই মিলবে দারুণ উপকার

Share:

নিজস্ব প্রতিনিধি : অপরাজিতা ফুল যেমন দেখতেও সুন্দর তেমন এই ফুলের সুগন্ধে ভরে ওঠে গোটা বাড়ি। তবে শুনলে অবাক হবেন এর থেকে তৈরি হয় নীল রঙের চা। এই চায়ের স্বাস্থ্য উপকারিতা কি কেউ জানেন ? ভারত-বাংলাদেশের খুব কম জায়গায় পাওয়া যায় এই চা। কিন্তু এই চা নিয়মিত খেলে শরীরে কী হয় শুনলে চমকে উঠবেন।

আমাদের দৈনন্দিন জীবনে চায়ের ভুমিকা প্রচুর। কাজের মাঝে মাঝে এক কাপ চায়ে চুমুক দিলেই সব ক্লান্তি শেষ। তবে একবার ট্রাই করতে পারেন অপরাজিতা ফুলের চা। আয়ুর্বেদশাস্ত্রে বহু বছর ধরে অপরাজিতা ফুল সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখার দাওয়াই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ত্বকে বার্ধক্যের ছাপ কমায় : অপরাজিতা ফুলের চায়ে রয়েছে অ্যান্থোসায়ানিন, প্রোঅ্যান্থোসায়ানিডিন এবং কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট।যা ত্বকে বার্ধক্যের ছাপ ফেলতে দেয় না।

হৃদরোগের ঝুঁকি কমায় : অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। যা রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডের ওপর চাপ কমায়। ফলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমে যায়।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় : অপরাজিতা ফুল নুট্রপিক এমন একটি পদার্থ থাকে যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই ফুলের চা পানে সতেজ হয় মস্তিষ্ক, এর ফলে বুদ্ধিও বাড়ে।

এছাড়াও মানসিক চাপ কমাতে,ক্যানসারের ঝুঁকি কমাতেও ব্যবহৃত হয় এই ফুলের চা।

কীভাবে বানাবেন : প্রথমে একটি সসপ্যান নিন।এতে ৪ কাপ জল দিন। জল ফুটে উঠলে ২টি এলাচ, এক টুকরো আদা, ছোট আকারের ২টি দারুচিনি ও ৭টি অপরাজিতা ফুল জলে দিয়ে দিন। এক্ষেত্রে অবশ্য ফুলের নিচের সবুজ অংশ ফেলে দেবেন।

এরপর গ্যাসের আঁচ মাঝারি থেকে মৃদু রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও ৭ মিনিট ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে অপরাজিতার নীল চা। মধু মিশিয়ে এই চা পরিবেশন করতে পারেন। অবশ্য চায়ে লেবু মিশিয়ে নিলে এই চায়ের রং নীলের বদলে বেগুনি রং ধারণ করবে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা