পুজোয় শেষ পাতে রাখুন ঠাকুরবাড়ির স্পেশাল মিষ্টি দইয়ের মালপোয়া, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি আর শেষ পাতে মিষ্টি থাকবে না তা বললে কি হয়। মিষ্টি না হলে বাঙালির খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। পুজোর সময় বাড়িতে বাড়িতে দোকান থেকে মিষ্টি আনার পাশাপাশি মা-কাকিমারা সাধ্য মত ছানার পায়েস বা মিষ্টি বানিয়ে থাকেন। লুচি-ছানার ডালনা, খিচুড়ি, আলুরদম সহ নানা পদ খাওয়ার পর শেষ পাতে যদি বাড়িতে বানানো মিষ্টি পরে তাহলে ব্যপারটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তাই দেরি না করে বানিয়ে ফেলুন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিখ্যাত দইয়ের মালপোয়া। জেনে নিন রেসিপি…

উপকরণ: ৪ কাপ দই, ২ টেবিল চামচ ময়দা, ৩ চা চামচ মৌরি, আধ কাপ চিনি, এক চিমটে কেশর, ৩ টেবিল চামচ খোয়া ক্ষীর, ২ টেবিল চামচ সাদা তেল, ১ টেবিল চামচ ঘি।

পদ্ধতি: প্রথমে একটি পরিষ্কার সুতির পাতলা কাপড়ে দই ঢেলে বেঁধে উঁচু জায়গা টাঙিয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। জল ঝড়াতে দিয়ে কড়াই গরম করে তাতে দিন জল। গরম জলে চিনি ঢেলে বানিয়ে নিন সিরা। সেটিকে নামিয়ে তাতে দিয়ে রাখুন এক চিমটি কেশর। এবার একটি পাত্রে জল ঝাড়ানো দই ও ময়দা ভাল করে ফেটিয়ে নিন। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণ খুব পাতলা না হয়ে যায়। ওই মিশ্রণে যোগ করুন মৌরি এবং সামান্য খোয়া ক্ষীর। এবার আরও একটি কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে আঁচ কমিয়ে এক এক করে মালপোয়া ভেজে নিন। ভাজা হলে সেগুলিকে ডুবিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরায়। তারপর পরিবেশন করার আগে উপর থেকে ছড়িয়ে দিন খোয়া ক্ষীর।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের