একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

Share:

নিজস্ব প্রতিনিধি:  অনেকেই চিকেন রোজ খেতে ভালবাসেন। তবে রোজ কি আর কষা, ঝোল এই সব ভাল লাগে? ইচ্ছা করে স্বাদ বদলের। কম তেল ও মশলা দিয়ে বানানো যায় চিকেনের সুস্বাদু পদ। জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু। এই পদ তেলে না ভেজে স্বাস্থ্যকর উপায়ে অভেনে তৈরি করা যায়। স্বাস্থ্যের জন্যও দারুন উপকারী।  

উপকরণ:

২টি চিকেন ব্রেস্ট

১ কাপ ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো

আধ কাপ ময়দা বা ওটসের গুঁড়ো

১টি ডিম

সামান্য নুন ও গোলমরিচ

সামান্য তেল  

পদ্ধতি

চিকেনের টুকরোগুলিকে নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। এর পর ময়দা বা ওটসের গুঁড়োয় মাখিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। তার পর তাতে ব্রেড ক্রাম্ব ভাল করে মাখিয়ে নিন। বেকিং ট্রে-তে সামান্য তেল ব্রাশ করে চিকেনগুলি রাখুন। উপরে সামান্য তেল স্প্রে করতে পারেন। এ বার মাইক্রোওয়েভ অভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করে ২০-২৫ মিনিট বেক করুন। অভেন না থাকলে নন-স্টিক প্যানে নামমাত্র তেলে ঢাকা দিয়ে লাল করে সেঁকে নিতে পারেন। গরম গরম পরিবেশন করুন। 

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস