শীতে সবুজ টমেটোর বাহার, কীভাবে খাবেন, জানুন

এই টমেটো খেলে হজম ভাল হয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে না

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সকালে বাজারে এলেই চোখে পড়ে সবুজ, হলুদ এবং লাল রঙের সবজির সমাহার। শুধু সবজি নয় বিভিন্ন ফল এবং ফুলের আগমন হয় এই সময়। লাল টমেটো ছাড়াও এই সময় বাজারে আসে প্রচুর সবুজ টমেটো।সবুজ টমেটোতে লাল টমেটোর থেকেও বেশি পরিমাণে রয়েছে ভিটামিন সি। আর তাই শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার ক্ষেত্রে সবুজ টমেটো খুবই উপকারি। ২০১৭ সালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী ডায়াবিটিস টাইপ ২ প্রতিরোধেও কার্যকরী এই সবুজ টমেটো। এছাড়াও এই টমেটো খেলে হজম ভাল হয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে না।

সবুজ টমেটো শিম চচ্চড়িঃ মাছ থেকে শুরু করে পাঁচ মিসালি সবজি, চাটনিতে ব্যবহার করতে পারেন এই টমেটো। এই ভাবছেন কীভাবে খাবেন এই টমেটো? জেনে নিন-

উপকরণঃ ১০০ গ্রাম সবুজ টমেটো, ১০০ গ্রাম শিম, পরিমান মতো ধনে পাতা কুঁচি, ১/২ চা চামচ কালোজিরে, ১ চা চামচ সাদা সর্ষে, ১ চা চামচ পোস্ত, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন মিস্টি।

প্রণালীঃ কড়াইতে প্রথমে সরসের তেল দিন। খানিকটা গরম হয়ে আসলে তাতে কালোজিরে দিন। এরপর খানিক বাদে দিন সাদা সর্ষে। জলঝরা শিম ও সবুজ টমেটো দিয়ে দিন। খানিকটা নেড়ে নিয়ে ৫-৭ মিনিট কড়াই ঢেকে রাখুন। সেদ্ধ হয়ে আসলে এরপর তাঁতে দিন হলুদ ও স্বাদ মত নুন। খানিক নেড়ে নিয়ে শেষে দিন পোস্ত। মাখা মাখা হয়ে আসলে ওপর দিয়ে ধনে পাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন শিম টমেটো চচ্চড়ি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের