জিভে জল আনবে নিরামিষ চালকুমড়োর এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকে নিরামিষ সবজির নাম শুনলেই মুখ ব্যাজার করে বসে থাকেন। নিরামিষ যেন পাতেই তোলা যায় না। তবে আপনি চালকুমড়ো দিয়ে সুস্বাদু এই রেসিপিটি বানাতে পারেন। আঙুল চেটে খাবে সবাই। কোনকরম ঝামেলা ছাড়াই অল্প সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায় সুস্বাদু এই রেসিপিটি। জেনে নিন বানাবেন কীভাবে। 

উপকরণ : উপকরণ হিসেবে লাগবে মটর ডাল, চালকুমড়ো, মেথি, বেসন, লবন, চিনি, কালোজিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, সর্ষের তেল, দুধ, কাঁচালঙ্কা ও ঘি

প্রণালী : প্রথমে মটর ডাল বেটে নিন ভাল করে। এরপর এই পেস্টের মধ্যে মিশিয়ে দিন কাঁচালঙ্কা কুচি, স্বাদমতো লবন , চিনি আর কালোজিরে। স্বাদ বাড়াতে অল্প একটু বেসনও দিয়ে দিতে পারেন ওই মিশ্রণে।

এরপর ছোট ছোট বড়ার আকারে সাজিয়ে নিন বড়াগুলো। এরপর ডুবো তেলে ভেজে তুলে নিন।

এবার তরকারি বানানোর জন্য তেল বা ঘি গরম করে নিন। তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি এবং ফোড়ন দিয়ে দিন। ছোট করে কাটা চালকুমড়োর টুকরো দিয়ে দিন ওর মধ্যে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তরকারি থেকে জল ছেড়ে দিলে স্বাদমতো লবন ও চিনি মিশিয়ে দিন।

এরপর দেখবেন তরকারিটা বেশ খানিকটা মাখা মাখা হয়ে গেছে। এর উপর থেকে কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে দিন। সবশেষে ভেজে রাখা বড়াগুলো মিশিয়ে নামিয়ে নিন। এরপর ১ মিনিট মত রেখে নামিয়ে নিন। দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর গরম গরম ভাতের লেবুর রস দিয়ে পরিবেশন করতে পারেন।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ