চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখরোচক পদ খেতে চাইলে সহজেই বানিয়ে ফেলুন মুড়িঘন্ট

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  বাইরে বৃষ্টি হচ্ছে, আর মন বড্ড খাইখাই করে। এই দূর্যোগে ডেলিভারি ম্যানের অপেক্ষায় না থেকে ঘরে বসে যদি মুখরোচক কিছু বানানো যায় তবে মন্দ হয় কি ? কিন্তু ভাবছেন কি বানাবেন! এইসময় যদি পাতে মুড়িঘন্ট পড়ে তাহলে কেমন লাগে? বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। মুড়িঘন্টের নাম শুনলে কার না জিভে জল আসে। ব্যাস তাহলে আর দেরি কেন! ঝট করে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন মুড়িঘন্ট।

উপকরণ : রুই মাছের ১টি মাথা ও ২ টুকরো মাছ, মুগ ডাল ২ কাপ, পোলাও চাল ২-৩ টেবিল চামচ, ঘি আধা কাপ, ধনেপাতা কুঁচি ১ কাপ, কাঁচা লঙ্কা, গরম জল, পেঁয়াজ কুঁচি, গরম মসলা ও তেজপাতা,আদা বাটা, রসুন বাটা, হলুদ ও লবন

প্রণালী : প্রথমে মুগ ডাল একটি প্যানে ঢেলে নিতে হবে। এবার ২০-২৫ মিনিট ভেজে নেওয়ার পর ডাল জলে ভিজিয়ে রাখুন। এরপর ডাল ও পোলাও চাল ধুয়ে একসঙ্গে জল ঝরিয়ে নিন। এরপর মাছের মাথা ও টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এর সঙ্গে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেঁজে তুলে রাখুন।

মাছ ভাজা হয়ে গেলে ঐ তেলের মধ্যে একে একে গরম মসলা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিন। পেঁয়াজ বাদামি করে ভেজে সামান্য জল দিতে হবে। এরপর এতে আদা, রসুন, হলুদ, লঙ্কা, লবণ ও জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে এর মধ্যে ডাল ও পোলাও চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প জল দিয়ে দিন। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে পাত্র ঢেকে দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। ঝোল মাখামাখা হলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিন।ব্যাস রেডি সাধের মুড়িঘন্ট।

Published by:

Share Link:

More Releted News:

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

এই গরমে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে খান বিশেষ ভাবে তৈরি এই ফ্রুট রায়তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ