একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধি: যেকোনও রান্নায় নারকেল যোগ করলে তার স্বাদ যেন আরও একধাপ বেড়ে যায়। নারকেলের মিষ্টি স্বাদ ও বিশেষ সুগন্ধ রান্নায় এনে দেয় এক আলাদা আকর্ষণ। শুধু মিষ্টি তৈরিতেই নয়, নানা ধরনের রান্নাতেও নারকেল ব্যবহার করা হয়। বিশেষ করে বাঙালি নিরামিষ রান্নায় নারকেলের ব্যবহার বেশ জনপ্রিয়। বিভিন্ন সবজি, ডাল কিংবা তরকারিতে নারকেল কুচি বা নারকেলের দুধ ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বদলে যায়। অনেক সাধারণ রান্নাও নারকেলের ছোঁয়ায় হয়ে ওঠে আরও সুস্বাদু। শ্রাবণ মাস মানেই অনেকেই নিরামিষ খান। এই সময়ে শেষ পাতে রাখুন নারকেল-মাখানার ক্ষীর। কীভাবে বানাবেন জেনে নিন রেসিপি-  

উপকরণ

মাখানা – ৫০ গ্রাম

ফুল-ফ্যাট দুধ – ৫০০ মিলিলিটার

নারকেল কোরানো – ৩ টেবিলচামচ

গুড় – ৩ টেবিলচামচ

ঘি – ১ চা-চামচ

কাজু কুচি – ২ টেবিলচামচ

এলাচ গুঁড়ো – অর্ধেক চা চামচ

পদ্ধতি

 প্রথমে গ্যাসে মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তাতে ঘি গরম করুন।  তারপর তাতে মাখানা দিয়ে ৩–৪ মিনিট ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে  দুধ কম আঁচে ১০ ১২ মিনিট ফুটতে দিন। কিছুটা ঘন হয়ে এলে  মাখানা ও নারকেল দিয়ে আরও ৫ মিনিট ফোটান। আঁচ বন্ধ করে সামান্য ঠান্ডা হলে গুড়  মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ ফোটান। শেষে এলাচ ও কাজু দিয়ে নামিয়ে নিন এবং শেষ পাতে পরিবেশন করুন। 

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন