ভুলে যাবেন চিকেন-মাছের পদ, বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকপির তন্দুরি

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই রান্না ঘরে বাঁধাকপি, ফুলকপির রাজত্ব। দুপুর হোক বা রাত খাবারের পদে ফুলকপি থাকবে না এটা ভাবাই যায় না। কিন্তু এক ঘেয়ে খাবার খেতে কার ভালো লাগে। তাই হাতে সময় থাকলে বানিয়ে ফেলুন ফুলকপির তন্দুরি। শুনে অবাক হচ্ছেন ? ভাবছেন এতদিন তো চিকেনের তন্দুরি খেয়েছেন ফুলকপির তন্দুরি আবার কেমন খেতে হবে। একেবারেই ভাববেন না ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। স্বাদ হবে দুর্দান্ত। জেনে নিন রেসিপি।

উপকরণ 

ফুলকপি: ১টি বড়

টক দই: ১/২ কাপ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

ধনে গুঁড়ো: ১/২ চা চামচ

জিরা গুঁড়ো: ১/২ চা চামচ

গরম মশলা: ১/২ চা চামচ

কাসুরি মেথি: ১ চা চামচ

বেসন: ২ টেবিল চামচ

লেবুর রস: ১ চা চামচ

নুন: স্বাদমতো

তেল: ১-২ টেবিল চামচ

ধনে পাতা

চাট মশলা

পদ্ধতি

প্রথমে ফুলকপি ছোট ছোট   কেটে গরম জলে লবণ দিয়ে ৫ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিন।  যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার  একটি বাটিতে দই, আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, কাসুরি মেথি, লেবুর রস, বেসন, নুন ও সামান্য তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন।  তারপর  মিশ্রণে ফুলকপির টুকরো দিয়ে ভালোভাবে মাখিয়ে নি। ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ওভেন ২০০°C (৪০০°F) এ প্রি-হিট করে নিন। তারপর  বেকিং ট্রে-তে ফয়েল বা পার্চমেন্ট পেপার বিছিয়ে তেল ব্রাশ করে ফুলকপিগুলো দিয়ে  ২০-২৫ মিনিট  বেক করুন। মাঝে একবার উল্টে দিন। এয়ার ফ্রায়ারেও (২০০°C, ১০-১২ মিনিট) করতে পারেন। অথবা  গ্যাসেও হালকা তেল ব্রাশ করে রোস্ট (তন্দুরের মতো) করতে পারেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য