তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যা গরম পড়েছে তাতে কোনও খাবার বেশিক্ষণ বাইরে রাখালেই তা খারাপ হতে বেশি সময় লাগছে না। ভুলে গিয়ে বাইরে কিছু রাখলেই হচ্ছে নষ্ট। বিশেষ করে দুধ যদি এখন কেউ ভুলে বাইরে রাখে তাহলে তো আর কথাই নেই। যদি দুধ কেটে যায় তাহলে ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন ছানার সন্দেশ। জেনে নিন রেসিপি।

উপকরণ 

ছানা: ১ কাপ

চিনি: আধা কাপ

এলাচিগুঁড়া: ১ চিমটি

ঘি: অল্প

পেস্তাকুচি অথবা কিশমিশ 

পদ্ধতি 

প্রথমে ছানা ও চিনি একসঙ্গে খুব ভাল করে ব্লেন্ড করে নিন যাতে কোনও দানা না থাকে। এবার একটা ননস্টিক পাত্রে ছানা আর এলাচিগুঁড়া নিয়ে কম আঁচে অনবরত নাড়তে থাকুন। চিনি গলে ছানার সঙ্গে মিশে আঠালো  হলে তা গ্যাস থেকে  নামিয়ে একটা ঘি মাখানো ট্রেতে সমান করে চাড়িয়ে রাখুন। তারপর সেটা ফ্রিজে ভরে ঠান্ডা করে নিন। তারপর পছন্দসই আকারে কেটে ওপরে পেস্তাকুচি বা কিশমিশ দিয়ে সাজিয়ে রাখুন। দুপুরে খাওয়ার পর বা রাতে ডিনারের শেষ পরিবেশন করুন এই মিষ্টি। শেষ পাতে জমে যাবে খাওয়া। 

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা