আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পনির কোনোদিন আমসত্ত্ব দিয়ে রেঁধেছেন!

নিজস্ব প্রতিনিধি: হরেক রকম নিরামিষ রান্নাতেও বাঙালির জুড়ি মেলা ভার।পুজোর দিনগুলিতে নিজেরা তো বাইরে যাচ্ছেন খেতে, কিন্তু বাড়িতে যিনি নিরামিষ খেতে ভালবাসেন তাঁর জন্যে কী করবেন? নিরামিষ রেস্তোরাঁও খুব একটা পাওয়া যায়না। আর পুজোর দিনগুলিতে তো একদমই নয়। তাই বাড়িতেই সামান্য কিছু রান্না করে যান আপনার নিরামিষাশী কাছের মানুষের জন্যে। আর নিরামিষ রান্নার মধ্যে নতুনত্ব কিছু বানান। বানিয়ে ফেলুন আমসত্ত্ব দিয়ে পনিরের টিক্কা। কী ভাবে রাঁধবেন দেখে নিন।

উপকরণ

ফুল ফ্যাট পনির (২৫০ গ্রাম)
লাল – হলুদ ক্যাপসিকাম (১টি করে)
আদা – রসুন বাটা (২৫ গ্রাম)
জল ঝরানো টকদই (২০০ গ্রাম)
নুন – গোলমরিচ গুঁড়ো (স্বাদমতো)
লেবুর রস (১০ মিলি)
হলুদ গুঁড়ো (অল্প)
শুকনো খোলায় টেলে নেওয়া বেসন (৩০ গ্রাম)
সর্ষের তেল (২০ মিলি)
লাল লঙ্কা গুঁড়ো, হালাপেনো কুচি (৫০ গ্রাম) (পরিবর্তে কাঁচালঙ্কা কুচি)
আমসত্ত্ব (৫০ গ্রাম)।

প্রণালী

একটা বাটিতে দই, বেসন, সর্ষের তেল, নুন, লেবুর রস, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন । পনির বড়ো চৌকো আকারে কাটুন (মাঝখানটা একটু চিরে নেবেন)। পনিরের মাঝে পাতলা আমসত্ত্ব দিন। আর দিন হালাপেনো কুচি আর অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো। বেলপেপার ও চৌকো করে কেটে নিন। পনির আর বেলপেপার তৈরি ব্যাটারে ডুবিয়ে এক ঘণ্টা রাখুন । পরে গ্রিল করে নিলেই রেডি। সঙ্গে থাকুক পুদিনার চাটনি।

Published by:

Share Link:

More Releted News:

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মেথি মালাই পনির, তেতো নয় একদম ক্রিমি স্বাদে

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ