হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময়ই হঠাৎ করেই মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে। সেই সময় দোকানে যাওয়ারও ইচ্ছে হয় না বা সময় থাকে না। তখন কী করবেন? চিন্তার কোনও কারণ নেই। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু এক ডেজার্ট। এতে যেমন মিষ্টি খাওয়ার ইচ্ছা পূরণ হবে, তেমনই পরিবারের সবাইও খুশি হবেন। বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’। জেনে নিন রেসিপি- 

উপকরণ

লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ১টি

তরল দুধ ২ কাপ

ক্রিম ২ চামচ

চিনি ২ কাপ

কর্নফ্লাওয়ার দু-তিন টেবিল চামচ

ঘি বা বাটার

পদ্ধতি

প্রথমে গ্যাসে একটি কড়াইতে এক কাপ চিনি আর ২ কাপ জল একটি সিরা বানিয়ে নিন। তারপর অন্য একটি কড়াইতে দুধ, ২ কাপ চিনি ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে বসিয়ে দিন। মাঝারি আঁচে নাড়াচাড়া করুন। ঘন হয়ে এলে নামিয়ে হালকা ঠান্ডা করে হাফ কাপ ক্রিম মিশিয়ে নিন। খেয়াল রাখবেন রাখবেন, ক্রিম পাতলা হলে কুনাফা বসবে না। এমন পাত্রে নেবেন, যেটায় আর উল্টানোর প্রয়োজন পড়বে না। নয়তো কুনাফা ভেঙে যাবে। এবার সেমাইয়ে ঘি মাখিয়ে নিন। তাপর একটি প্যানে প্যানে হালকা ঘি ব্রাশ করে সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন। সেটি ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। হালকা বাদামি হলে বের করে ওপরে ঠান্ডা করা ক্রিম ঢেলে দিয়ে আরেক লেয়ার সেমাই দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ওপরের অংশ হালকা বাদামি হলে আগে থেকে করে রাখা গরম চিনির সিরা ছড়িয়ে দিন। সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন কুনাফা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের