হার মানাবে ফ্রায়েড চিকেনকে, বাড়িতে বানান উত্তর ভারতের জনপ্রিয় রেসিপি ‘দহি কি শোলে’

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ও দক্ষিণ ভারতের জনপ্রিয় সব খাবার বাংলার মানুষের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। দক্ষিণ ভারতের ইডলি ও ধোসা পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে। তা ছাড়াও এমন অনেক খাবার রয়েছে যা বাড়িতেই বানানো যায়। হঠাৎ করে বাড়িতে অতিথি এসেছে ভাবছেন একঘেয়ে খাবার ছেড়ে কি খাওয়াবেন? তাহলে আপনার জন্য রইল উত্তর ভারতে খুব জনপ্রিয় রেসিপি ‘দহি কি শোলে’ স্বাদে হার মানাবে ফ্রায়েড চিকেনকে। জেনে নিন রেসিপি…  

উপকরণ 

ঘন টক দই – ১ কাপ (জল ঝরানো)

পনির কুচি – ১/২ কাপ

আদা-রসুন বাটা – ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি – ১ চা চামচ

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

ভাজা জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

গরম মশলা – ১/২ চা চামচ

নুন – স্বাদমতো

ময়দা – ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব – পরিমাণ মতো

 পদ্ধতি 

প্রথমে একটি পরিষ্কার কাপড়ে টকদই  বেঁধে ৩-৪ ঘণ্টা ঝুলিয়ে বাড়তি জল ঝড়িয়ে নিন। এবার একটি বড় পাত্রে সেই ঝরানো দই, পনির কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা, জিরে গুঁড়ো, গরম মশলা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার  হাতে অল্প তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট লম্বাটে বা রোলের আকার গড়ে নিন। এবার একটি আলাদা বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে রোল প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে ফেলে ঠিক করে আকার গড়ে নিন।  

তারপর কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মিডিয়াম আঁচে সোনালি হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। বেশি আঁচে ভাজবেন না। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। পুদিনার চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ‘দহি কি শোলে।’  ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিতে পারেন।  

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য