ভাজা বা ভর্তা নয়, গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধনিয়া বেগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরে বা রান্নার মেনুতে বেগুনের পদ থাকলে আর কিছুই চাই না। শীতকালে বেগুনের বাহারি পদ বানান অনেকেই।। তবে এবার গরম আসছে বাজারে কচি বেগুনের থেকে পাকা বেগুনই বেশি পাওয়া যাবে। বীজ বেশি থাকলে অনেক সময় খেতে ভালো লাগে না। তাই এই গরমে যদি বেগুনের কিছু নতুন পদ হয় তাহলে মন্দ হয় না। স্বাদ বদলাতে বানান ধনিয়া বেগুন। রইল রেসিপি।

উপকরণ:

১টি বেগুন

১ কাপ ধনেপাতাকুচি

৮-১০টি রসুনের কোয়া

৩-৪টি কাঁচালঙ্কা

আধ কাপ টম্যাটোকুচি

আধ চা চামচ কালোজিরে

১টি শুকনোলঙ্কা

১ চা চামচ শুকনোলঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী:

প্রথমে বেগুনটি গোল গোল করে কেটে ধুয়ে নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রাখুন। এবার একটি মিক্সিতে ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন আর টম্যাটো ভাল করে পেস্ট করে নিন। তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে বেগুনগুলি লাল করে ভেজে তুলে  নিন।   বেঁচে যাওয়া তেলেই কালোজিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা ধনেপাতার মিশ্রণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে অল্প গরম জল, নুন আর চিনি দিয়ে ঝোল ফুটতে দিন। তারপর কড়াইয়ে বেগুনগুলি সাজিয়ে ঢেকে দিন। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আলতো হাতে বেগুনগুলি উলটে দিন।   উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার কুচি ছড়িয়ে  গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধনিয়া বেগুন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য