দীপাবলিতে খানাপিনার আসর জমিয়ে দেবে ‘চিকেন ৮৫’, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পর মনে বিষণ্ণতা নয়ে ফিরতে হয়েছিল কাজে। মন না চাইলেও মন দিতে হয়েছে অফিসে। তবে আবারও দীপাবলি বলুন বা কালিপুজো বসতে চলেছে আড্ডার আসর। কয়েকদিনের ছুটিতে আড্ডার আসর হবে জমজমাট। আড্ডা মানেই বাড়িতে বন্ধু-বান্ধব আর অতিথিদের সমাগম। পার্টি জমিয়ে তুলতে চাই বাহারি পদ। তাই দেরি না করে বন্ধুদের সঙ্গে আসর জমাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘চিকেন ৮৫’। জেনে নিন রেসিপি।

উপকরণ

চিকেনের টুকরো (ছোট ছোট করে কাটা)
কাঁচালঙ্কা বাটা
রসুন বাটা
গোলমরিচ
ময়দা
সাদা তেল
নুন

পদ্ধতি

ছোট ছোট চিকেনের টুকরো প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে কাঁচালঙ্কা, রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ময়দা, জল আর অল্প সাদা তেল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিন। এর পর কড়াইতে তেল গরম করতে দেন। তেলের পরিমাণ একটু বেশি দেবেন। এবার তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো ওই ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ধীরে ধীরে ছাড়ুন। দুই দিক ভালো করে অল্প আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলেই রেড়ি ‘চিকেন ৮৫’। শেষে অতিথিদের চায়ের সঙ্গে স্যালাড ও সস কিন্তু সবুজ চাটনি সহযোগে পরিবেশন করুন। ব্যস তাহলেই একেবারে জমে যাবে আড্ডার আসর।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য