চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিংড়ির বাহারি পদ রাঁধার সময়ে ভুলেও করবেন না এই কাজ

নিজস্ব প্রতিনিধিঃ বাঙাল-ঘটির ঝগড়া যতই চলুক ইলিশের পাশাপাশি চিংড়ি খেতেও কিন্তু কেউ কম ভালোবাসেননা। কিন্তু চিংড়ি রান্নার আগে আমরা বেশ কিছু ভুল করে ফেলি যার ফলে জমিয়ে চিংড়ির কোনও পদ রান্না করলেও সেই স্বাদ পাওয়া যায় না। আর তাই জেনে নিন চিংড়ি রান্নার আগে কোন ভুলগুলি করা থেকে সতর্ক থাকবেন- 

সারা সপ্তাহের বাজার করে ফ্রিজে তুলে রেখেছেন? ডিপ ফ্রিজে তুলে রেখেছেন মাছ ও মাংস। কিন্তু সকালে অফিস বেরোনোর আগে তাড়াহুড়োর মধ্যে রান্না করতেই গিয়েই বাঁধল বিপত্তি। বরফ ছাড়াতে লেগে যাচ্ছে অনেকটা সময়। রান্না করার আগে বেশ কিছুটা সময় হাতে নিয়ে মাছগুলি ফ্রিজ থেকে বের করে রেখে দিন। এতে ডিফ্রস্ট হয়ে যাবে। কিন্তু একেবারেই অন্যান্য খাবার বা মাছ ডিফ্রস্ট করতে গিয়ে মাইক্রোওয়েভের সাহায্য নিই আমরা। যা চিংড়ির ক্ষেত্রে একেবারেই করবেন না।

চিংড়ি রান্নার আগে কখনই বেশি ভেজে ফেলবেন না। রান্নার আগে অন্যন্য মাছ ভাজলেও চিংড়ি মাছ বেশি ভেজে ফেললে তার স্বাদ নষ্ট হয়ে যায়। অতিরিক্ত গরম তেলেও এই মাছ ভাজবেন না। হালকা গোলাপি করে ভেজে তুলে নিন। 

রান্নার আগে চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিতে ভুলবেন না। অবশ্যই চিংড়ি পরিষ্কার করার সময় শিরা বের করতে ভুলবেন না। নাহলে পেটের সমস্যা হতে পারে। সুযোগ থাকলে চিংড়ি কেনার সময়ে তা পরিষ্কার করে নিন।

মাথায় রাখবেন চিংড়ি কেনার সময় বরফে থাকা বা হিমায়িত নয় বরং টাটকা চিংড়িমাছ কেনার চেষ্টা করুন। তাতে স্বাদ ও পুষ্টি উভয়ই বজায় থাকবে। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ