জানেন কী, আপনার প্রিয় তারকাদের পছন্দের খাবার কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মানুষ অনুসরণ করেন বেশি ফিল্মি স্টারদের। অভিনেতা-অভিনেত্রীদের পোশাক থেকে শুরু করে সুন্দর হেয়ার স্টাইল, ফিগার, তাঁরা কোন ব্র্যান্ডের মেক-আপ ব্যবহার করেন সবটা নিয়েই আমজনতার কৌতুহল তুঙ্গে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের সুন্দর ছিপছিপে চেহারার অনুসারী হন সবাই। বিশেষ করে মেয়েরা, নায়িকারা কী ভাবে তাঁদের শরীরের যত্ন করেন, সেটা জানতে বিশেষ ভাবে আগ্রহী। এমনকী এটাও প্রশ্ন যে, তাঁরা কী করে এত সুন্দর চেহারা ধরে রাখেন? এর পিছনে রহস্য হল, কঠোর পরিশ্রম ও অত্যধিক সহনশীলতার পাশাপাশি অভিনেতা ও অভিনেত্রীদের কড়া ডায়েট প্ল্যান। সময় মতো শরীরচর্চা, স্বাস্থ্যকর ডায়েট সবটাই তাঁদের রোজের রুটিন। বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীরাই নিয়মিত বাড়ির খাবারের উপর ভরসা রাখেন। চলুন জেনে নেওয়া যাক, আপনার প্রিয় তারকাদের পছন্দের বাড়ির খাবার কী?

সলমন খান

সলমন খানের প্রিয় খাবার তাঁর মায়ের হাতে তৈরি বিরিয়ানি। বাড়িতে ইদ হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠান, মায়ের হাতের বিরিয়ানি চাই চাই সলমনের।

 

ভিকি কৌশল

অভিনেতা ভিকি কৌশল আদতে একজন পঞ্জাবি। তাই ভিকিও একজন ভোজনরসিক মানুষ। তাই তাঁর ঘরোয়া রান্নাই পছন্দ। তবে তাঁর সবচেয়ে পছন্দের খাবার গরমাগরম আলুর পরোটা আর দই।

কার্তিক আরিয়ান

অভিনেতা কার্তিক আরিয়ান মিষ্টি খেতে ভীষণ ভালবাসেন। তাই ডায়েটে ফাঁকি দিয়ে মাঝে মাঝেই মায়ের হাতের গোলাবজামুন ও গাজরের হালুয়া খেয়ে থাকেন তিনি।

দীপিকা পাড়ুকোন

অভিনেত্রী দীপিকা সুন্দর চেহারাও কিন্তু একজন দারুণ খাদ্যরসিক মানুষ। তাঁর সুন্দর চেহারা দেখলে তা বোঝার উপায় না থাকলেও, বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি খুব খেতে ভালবাসেন। তাঁর সবচেয়ে প্রিয় খাবার ভাত!

তাপসী পান্নু

ছবির কাজের জন্য বাড়ির বাইরেই অনেকটা সময় কাটে অভিনেত্রী তাপসী পান্নুর। তাঁর প্রিয় খাবার তাঁর মায়ের হাতের মটর পনির।

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট প্রিয় খাবার, বাড়িতে তৈরি ডাল আর ভাত, এগুলি পেলে আর কিছুই চান না তিনি।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!