তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে শরীরকে সুস্থ ও ঠান্ডা রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত গরমে অনেকেই হজমের সমস্যা, ক্লান্তিতে ভোগেন। এই সময়ে ঘরোয়া ও পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম হল দই-পান্তা। বাঙালির ঐতিহ্যবাহী এই খাবার শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর। আগের দিন রাতে ভাত জল দিয়ে ভিজিয়ে রাখলেই তৈরি হয় পান্তা। সারারাত ভিজে থাকার ফলে এতে প্রাকৃতিক ফারমেন্টেশন হয়, যা শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। অন্যদিকে দইয়ে রয়েছে প্রোবায়োটিক, ক্যালসিয়াম ও প্রোটিন। ফলে দই-পান্তা গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। কীভাবে খাবেন জেনে নিন।  

পদ্ধতি 

পান্তা ভাত ১ বাটি (সারা রাত ভেজানো)

টক দই ৫ টেবিল চামচ

পেঁয়াজ কুচি ১টি মাঝারি

কাঁচা লঙ্কা ৫টি

সর্ষের তেল ১ টেবিল চামচ 

সর্ষে (ফোড়নের জন্য) ১ চা–চামচ

ভাজা বাদাম ১ টেবিল চামচ 

 লবণ ও লেবুর রস স্বাদমতো 

কারি পাতা ৪ পিস 

কীভাবে বানাবেন

প্রথমেই পান্তা ভাত থেকে বাড়তি জল ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে দই, লবণ, কাঁচা মরিচ ও পেঁয়াজকুচি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার একটি ছোট কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিন। তারপর সেটি দইয়ের মিশ্রণে ঢেলে দিন। ভাল করে মিশিয়ে সেটি পান্তা ভাতের উপর ঢেলে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দই পান্তা

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর