এই মুহূর্তে




মাখন পাউরুটি খেয়ে অরুচি? ট্রাই করুন জলপাইয়ের জ্যাম, জেনে নিন রেসিপি

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই বাজারে জলপাইয়ের রমরমা। এই ফল ভিটামিন সি-এর বড় উৎস যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। জলপাই হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ত্বক, চুল ও চোখের জন্য দারুন উপকারী। তবে কিডনি বা মস্তিষ্কের সমস্য থাকা ব্যক্তিদের এই ফল না খাওয়া ভালো। সাধারণত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বাড়িতে বানানো হয় কিন্তু কখনও কি খেয়েছেন জলপাইয়ের জ্যাম। একবার খেলে বাকি সমস্ত কিছু ভুলে যাবেন। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ

জলপাই ৫০০ গ্রাম
লবণ আধা চা-চামচ
চিনি ২ কাপ
জল ১ কাপ
দারুচিনি ১ টুকরা
এলাচ ২টি
লেবুর রস ১ টেবিল চামচ

পদ্ধতি 

জলপাইগুলো ভালো করে ধুয়ে নিন। কাঁটা চামচ দিয়ে ৩-৪ জায়গায় ফুটো করে নিন, শিরা ভেতরে ঢুকবে। লবণ দিয়ে ৫-৭ মিনিট সেদ্ধ করুন। যাতে কাঁচা ভাব চলে যায়। পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। একটি পাত্রে চিনি ও পানি দিন। ফুটে উঠলে দারুচিনি ও এলাচি দিন। ৩-৪ মিনিট জ্বাল দিন—হালকা–পাতলা শিরা হবে। এখন সেদ্ধ করা জলপাই শিরার মধ্যে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট জ্বাল দিন। শিরা ঘন হয়ে এলে আঁচ কমিয়ে দিন। শেষে লেবুর রস দিন। পুরোপুরি ঠান্ডা হলে কাচের জারে ভরে নিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ