বাইরে থেকে অর্ডার নয়, বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো চিলি পটেটো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? কিংবা বাড়িতে ছোটখাটো আড্ডা বা পার্টির আয়োজন করেছেন? তাহলে মেনুতে রাখতে পারেন চিলি পটেটো। মুচমুচে আলু, ঝাল-মশলাদার সস ও সবজির মেলবন্ধনে তৈরি এই ইন্দো-চাইনিজ পদটি ছোট থেকে বড় প্রায় সকলেরই পছন্দের। সবচেয়ে মজার বিষয় হল, রেস্টুরেন্টে না গিয়েও খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় এই পদ। জেনে নিন রেসিপি। 

উপকরণ

২টি মাঝারি আকারের আলু,

 টেবিল চামচ কর্ন

ফ্লাওয়ার, ২টি মিহি করে কাটা কাঁচা মরিচ,

১টি কাটা ক্যাপসিকাম, ১টি

কাটা পেঁয়াজ, ১টি

কাটা গাজর

১ চা চামচ আদা-রসুন পেস্ট 

১ চা চামচ গোলমরিচের গুঁড়া

৫-৬ টেবিল চামচ শেজওয়ান সস

দেড় টেবিল চামচ টমেটো কেচাপ 

১ চা চামচ সাদা ভিনেগার,

তেল 

পদ্ধতি

চিলি পটেটো বানানোর জন্য, প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিন। সেগুলো ভালভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিন যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায় এরপর, কাটা আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার যোগ করে ভালোভাবে মেশান। খেয়াল রাখবেন যেন কর্নফ্লাওয়ার আলুর সব টুকরোর উপর সমানভাবে ছড়িয়ে যায়। একটি প্যানে তেল গরম করে মাঝারি  আঁচে আলুগুলো সোনালি বাদামী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা আলুগুলো একটি প্লেটে তুলে একপাশে সরিয়ে রাখুন। এবার অন্য একটি প্যানে কিছুটা তেল গরম করুন। তাতে মিহি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজর দিয়ে মাঝে মাঝে মাঝে নেড়ে কয়েক মিনিটের জন্য  রান্না করুন। খেয়াল রাখবেন সবজি যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, যাতে চিলি পটেটোতে হালকা মুচমুচে ভাবটা বজায় থাকে। আদা-রসুন পেস্ট যোগ করে ভালভাবে মেশান। এরপর, শেজওয়ান সস, টমেটো কেচাপ, সাদা ভিনেগার, গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করুন। সবকিছু ভালোভাবে কয়েক মিনিট রান্না করুন। সবশেষে, ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে সস এবং সবজির প্রলেপটি আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিলি পটাটো।   

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার