পুজোর মাঝে বানিয়ে নিন ‘পাঁঠার বাংলা’, একবার খেলে বারবার খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গা পুজো মানেই বাঙালির পেট পুজো। আর কচি পাঁঠার ছোঁয়া থাকবে না,তা কখনো হয় ? তবে পদ রান্না হওয়া চাই খাসা। কিন্তু এর জন্য জানা দরকার সঠিক পদ্ধতি। তবেই না হবে মনের মত রান্না।কচি পাঁঠার ঝোল বাঙালিদের ঐতিহ্য। সেই রাজা মহারাজাদের আমল থেকে চলে আসছে ঐতিহ্যবাহী এই পদ। তবে ঝোল কিংবা কষা নয়, বানিয়ে নিন দেখি ‘পাঁঠার বাংলা’। আবার ভাবতে বসে গেলেন তো ! না ভেবে চেখে দেখুন একবার, স্বাদ যা ভোলার নয়। উপকরণ জোগাড় করে ফেলুন দেখি। জেনে নিন সঠিক পদ্ধতি।

উপকরণ : ১ কিলো পাঁঠার মাংস, ২০০ গ্রাম ঘি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ১৫০ গ্রাম টক দই, গোটা ধনে, লবন ও চিনি, কাঁচালঙ্কা, প্রয়োজন মত আলু ও ভাজা জিরে গুঁড়ো

প্রণালী : প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর আলুর খোসা ছাড়িয়ে নিন। একটা বড় পেঁয়াজ বেটে নিন। মাঝারি সাইজের ৪ টে পেঁয়াজ ডুমো করে কেটে নিন।আদা, রসুন এবং লঙ্কা আলাদা আলাদা করে বেটে নিতে পারলে ভাল হয়।

এবার দই ফেটিয়ে ও গোটা ধনে বেশ খানিক্ষণ জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। কড়াইয়ের পরিবর্তে প্রেশার কুকারে রান্না করলেই বেশি ভালো। রান্নার সময় প্রেশার কুকারের ঢাকনি থেকে সিটি খুলে রাখুন।কুকারে ঘি গরম করে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদ এবং দই দিয়ে খুব ভালো করে কষায়ি নিন।

আরও পড়ুন : বাঙালির প্রিয় চিংড়ি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি

কষানো হয়ে গেলে এতে লবন ও চিনি দিয়ে মিশিয়ে নিন। এবার এই মশলায় পাঁঠার মাংস দিয়ে ভালো করে মেশান। প্রয়োজনে সামান্য জল দেবেন। মাংসে ভালো মতো মশলা মাখা হলে ডুমো করে কাটা পেঁয়াজ এবং বড় করে কাটা খোসা ছাড়ানো আলু উপর দিয়ে সাজিয়ে দিন। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। প্রথমে মিনিট পাঁচেক আঁচ বেশি রেখে, তারপর আঁচ একেবারে কমিয়ে দিন।

মনে রাখা প্রয়োজন, এই মাংসের পদটি ঢিমে আঁচে রান্না হবে। এবং রান্না হতে ঘণ্টা খানেকের বেশি সময় লাগতে পারে। মোটামুটি এক ঘণ্টা পর প্রেশারের ঢাকনা খুলে মাংস নাড়াচাড়া করে দেখে নিন সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ ঢিমে আঁচে বসিয়ে রাখুন।

সবশেষে মাংসের উপরে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিন। পোলাও কিংবা বাসমতি চালের ভাতের সঙ্গে দারুন জমবে এই পদ। একবার খেলে মুখে লেগে থাকবে। তাই পুজোর একদিন বানিয়ে নিন পাঁঠার বাংলা।

আরও পড়ুন : পুজোর থালায় রসনা তৃপ্তি করুন ‘কোফতা কারি’ দিয়ে

হবে না রিসেপশনের অনুষ্ঠান, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারের বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথে টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি