গণেশ চতুর্থীতে বানিয়ে ফেলুন নারকেল পায়েস! তুষ্ট হবে বিঘ্নহর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : আসছে গণেশ চতুর্থী। আগামী ৭ সেপ্টেম্বরই মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। ভক্তরা এইসময়ে নিষ্ঠাভরে সিদ্ধিদাতার আরাধনা করে থাকে। মনে করা হয় ভক্তদের ডাকে সাড়া দিতে দশদিন কৈলাস থেকে পৃথিবীর বুকে নেমে আসেন বিঘ্নহর্তা। ভাবছেন কী নিবেদন করবেন সিদ্ধিদাতাকে ? আপনি কী জানেন গণেশের মিষ্টান্নের মধ্যে পায়েস খেতেও খুব ভালবাসেন। তাহলে আর দেরি কেন। সময় থাকতেই জেনে নিন নারকেল পায়েস বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : দুই লিটার তরল দুধ, ১ কাপ ভেজানো পোলাও চাল, ২ কাপ কোড়ানো নারকেল, পরিমাণমত ড্রাই ফ্রুটস, গুড়,ঘি, দারুচিনি ও লবন।

প্রণালী : প্রথমে একটি সসপ্যানে তরল দুধ নিন। এবার তাতে সামান্য ঘি দিয়ে লো ফ্লেমে নাড়তে থাকুন। এবার এতে পোলাওয়ের চাল দিয়ে আবার নাড়তে থাকুন। তার পর একে একে এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন।

প্রায় কিছুক্ষণ লো ফ্লেমে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে একটু মাখো মাখো হয়ে গেলে তাতে কোড়ানো নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিন। এরপর এরপর পরিমাণমত গুড় ও ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নিন। উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিন। ব্যস রেডি সুস্বাদু নারকেলের পায়েস। এবার বিঘ্বহর্তাকে নিবেদন করুন এই মিষ্টান্ন। জীবন থেকে সব বাধা দূর করবেন।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩