ফুচকাপ্রেমীদের জন্য সুখবর! চকোলেটের পুরে ফুচকায় ভরবে মন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুচকার নাম শুনলে জিভে জল আসে সকলের। ৮ থেকে ৮০ সকলেই মুচমুচে ফুচকার প্রেমে মগ্ন। টক-ঝাল-হোক বা মিষ্টি ফুচকার প্রতি আকৃষ্ট সকলেই। বিভিন্ন রকমের ফুচকা এখন পাওয়া যায়। আমিষ ফুচকা থেকে শুরু করে জল ফুচকা, মিষ্টি ফুচকা, দই ফুচকা, এমনকি চকলেট ফুচকা পর্যন্ত পাওয়া যায়। ফুচকা এমনিতেই একটি সুস্বাদু খাবার। ভারতের যেকোন প্রান্তে এটি পাওয়া যায়। কোথাও গোলপাতা কোথাও পানিপুরি কোথাও গুপচুপ কোথাও ফুচকা নামে খ্যাত। বর্তমান সময়ে ফুচকার বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়। চকলেট ফুচকা তার মধ্যে অন্যতম। বাড়িতেও বানিয়ে নেওয়া যায় এই চকোলেট ফুচকা। দোকানের তুলায় অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে এই ফুচকা বালিয়ে নেওয়া যায়।

উপকরণ- ফুচকার শেল ২০টি,  ভাজার জন্য পরিমাণমতো তেল, মিল্ক চকলেট ১ কাপ, ডার্ক চকলেট আধা কাপ, কনডেনসন্ড মিল্ক আধা কাপ, চিনাবাদাম, কাজু, পেস্তা ইত্যাদির কুচি সিকি কাপ, ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া আধা কাপ। চকলেট চিপস, হুইপ, ক্রিম পরিমাণমতো।

প্রণালী- প্রথমে কড়াইতে তেল গরম নিতে হবে। এবার তারমধ্যে ফুচকাগুলো ভাল করে ভেজে নিতে হবে। একটি পাত্রে মিল্ক ও ডার্ক সকোলেটচ গলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সেটি পুড়ে না যায়। গরম জলের ওপরে একটি পাত্রে চকোলেট বসিয়ে গলিয়ে নেওয়া যায়। এবার তারমধ্যে কনডেন্সড মিল্ক, বিস্কুটের গুঁড়ো, বাদামকুঁচি মিশিয়ে নিন। ভাল করে নাড়াচাড়া করে একটি ঘন মিশ্রন তৈরি করুন। এরপরে ফুচকার মধ্যে চকোলেটের মিশ্রণ ভরে ওপর দিয়ে চকোলেট চিপস, স্প্রিঙ্কলস, ক্রিম দিয়ে পরিবেশন করুন। চাইলে ওপর দিয়ে ছোট ছোট ফল দিয়ে পরিবেশন করুন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা