এই মুহূর্তে

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

নিজস্ব প্রতিনিধি: শীতের সবজি মানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো  বেগুনের সঙ্গে বাজারে জায়গা দখল করে থাকে বিনস। এটি বাঙালি বাড়ির একটি সাধারণ সবজি যা দিয়ে   সুস্বাদু  তরকারি বা ডালনা বানানো যায়। এই তএকারি শীতের রাতে  রুটি বা ভাতের সঙ্গে খাওয়া হয়। ঝাল-মশলা তৈরি এই সবজি খেতেও হয় দুর্দান্ত। কীভাবে বানাবেন জেনে নিন

উপকরন  
২ টি মাঝারি  আলু  কিউব করে কাটা
বিনস/বরবটি ২৫০ গ্রাম
পেঁয়াজ  ১ টি (কুচি করে কাটা)
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা  ১/২ চা চামচ
টমেটো   ১/২ টি (কুচি বা বাটা)
সর্ষের তেল
নুন
চিনি  ১/২ চা চামচ
গোটা মশলা
গোটা জিরে  ১ চা চামচ
তেজপাতা  ১ টি
গুঁড়ো মশলা
হলুদ গুঁড়ো  ১ চা চামচ
জিরে গুঁড়ো  ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা
ধনে পাতা

পদ্ধতি 

প্রথমে  আলু ও বিনস কেটে ধুয়ে নিন। এবার   কড়াইয়ে তেল গরম করে নুন ও হলুদ  দিয়ে আলুর টুকরোগুলো হালকা ভেজে তুলে নিন।  বিনসগুলোও সামান্য ভেজে তুলে রাখুন। একবার অন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। তারপর তাতে যোগ করুন পেঁয়াজ কুচি । সোনালী  করে  ভাজুন। তারপর আদা বাটা ও রসুন বাটা  দিয়ে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষাতে থাকুন। তারপর দিন টমেটো কুচি ও চিনি। ভালো করে কষানো হলে একে কে হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলা কষান। এবার ভেজে রাখা আলু ও বিনস কড়াইয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন। দিন জল ও স্বাদমতো নুন । ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন। আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন যতক্ষণ না  আলু ও বিনস ভালোভাবে সেদ্ধ হয়। শেষে  গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর কুচানো ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ