পালং চিকেন খেয়েছেন? এভাবে রান্না করুন হাত চেটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই নিত্যনতুন রেসিপি। বিশেষ করে চিকেনের নানা রকম পদ করা যায়। শীতের সবজি টমেটো, ধনেপাতা দিয়ে চিকেন খেয়েছেন। এবার একবার খেয়ে দেখুন  পালং চিকেন। একবার খেলে ভুলবেন না স্বাদ। বারবার খেতে মন চাইবে।

উপকরণ

মুরগির মাংস – ৫০০ গ্রাম
ধনেপাতা বাটা – ১ কাপ
পালং শাক – ২৫০ গ্রাম
পেঁয়াজ – ২টি
কাঁচালঙ্কা – ৫টি
আদা-রসুন বাটা – ১ চামচ
এলাচ – ২টি
লবঙ্গ – ২টি
গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
মাখন – ২ চা চামচ
চিনি – ২ টা চামচ
নুন
তেল
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ

পদ্ধতি 

প্রথমে মুরগির মাংস ধুয়ে জল ঝড়িয়ে নিন। তারপর লেবুর রস, নুন, চিনি, ধনেপাতা বাটা, গোলমরিচ, আদা-রসুন বাটা আর সামান্য হলুদ  দিয়ে ম্যারিনেট করে রাখুন। তারপর  পালং শাক সেদ্ধ করে  মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন।  এবার একটি কড়াইয়ে তেল গরম করে  তাতে ফোড়ন হিসেবে দিন গোটা জিরে, এলাচ, লবঙ্গ, কাঁচালঙ্কা। গন্ধ বের হলে যোগ করুন কুচি করে কাটা পেঁয়াজ। বাদামি হয়ে এলে যোগ করুন আদা-রসুন বাটা।  হালকা কষিয়ে  দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন। তেল ছেড়ে এলে যোগ করুন  পালং শাক বাটা সেই ।  আবার কষাতে থাকুন। কিছু ক্ষণ খুব ভাল করে কষিয়ে নিয়ে অল্প জল, নুন,  সামান্য মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে মিনিট সাতেক পরে নামিয়ে নিন। গরম রুটি বা পরোটার সঙ্গে রাতের ডিনারে পরিবেশন করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য