সাধারণ উপকরণ দিয়েই তৈরি করুন ৫টি ভিন্ন স্বাদের চিলা, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ওজন বেশি হলে সকালের জলখাবার নিয়ে দুশ্চিন্তা থাকেই। প্রতিদিন দুধ-ওট্স কিংবা ডালিয়ার খিচুরি খেতে খেতে অনেকেরই বিরক্তি ধরে যায়। অথচ এমন কিছু দরকার, যা স্বাস্থ্যকরও হবে আবার স্বাদেও মন ভরাবে। সেই জায়গাতেই ভরসার নাম-চিলা। প্রাতরাশ হোক বা বাচ্চাদের টিফিন, নানা উপকরণের চিলা হতে পারে পুষ্টিকর ও হালকা খাবারের দারুণ বিকল্প।

মেথি চিলা: বেসনের সঙ্গে মেথিশাক কুচি মিশিয়ে নিন। তার মধ্যে দিন হলুদ গুঁড়ো, নুন, কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা। পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নন-স্টিক প্যানে সামান্য ঘি দিয়ে গোল করে ভেজে নিলেই তৈরি সুগন্ধি মেথি চিলা।

আরও পড়ুন: ফুলের হোলি থেকে লাঠমার হোলি… মথুরা-বৃন্দাবনে কবে পালিত হবে?

বেসনের চিলা: বেসনের মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা কুচি মিশিয়ে নুন ও ধনেপাতা দিন। অল্প তেলে ভেজে নিলেই ঝরঝরে ও সুস্বাদু বেসনের চিলা তৈরি।

মুগডালের চিলা: ভেজানো মুগডাল বেটে তাতে নুন, অল্প চিনি ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে ব্যাটার বানান। তাওয়ায় অল্প তেল দিয়ে দুই পিঠ ভেজে নিন। চাইলে ভেতরে পনির ও কুচোনো সবজি দিয়ে স্টাফড চিলাও বানানো যায়।

ওটস চিলা: ওটস গুঁড়ো করে তার সঙ্গে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, ডিম ও নুন মিশিয়ে ব্যাটার বানান। অল্প তেলে ভেজে নিন। ধনেপাতার চাটনি বা টম্যাটো সসের সঙ্গে দারুণ লাগে।

সুজির চিলা: সুজি ও দই মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। পরে পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, লঙ্কা ও নুন-চিনি মিশিয়ে অল্প তেলে ভেজে নিলেই তৈরি হালকা ও নরম সুজির চিলা। স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধনে চিলাই হোক আপনার সকালের সেরা সঙ্গী।

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে