আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলির সান্ধ্য আড্ডায় বানিয়ে নিন মুচমুচে এই স্ন্যাকস

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময় নেই। সামনেই কালীপুজো ও দীপাবলি। এই আনন্দ উৎসবে ভালমন্দ চলবে না ? কথায় আছে ভোজনরসিক বাঙালি…। রসনা তৃপ্তি করতে হলে যে চাই ভাল খাবার। তবে আর কিনে খাওয়া কেন ? বাইরের ভাজাভুজি বেশি না খাওয়াই ভাল। কেননা খাবারে উচ্চ তাপমাত্রার তেল আপনার স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। তাই সান্ধ্য আড্ডায় মনের মত করে বানিয়ে নিন মুচমুচে এই স্ন্যাকস। রইল কিছু নিরামিষ ও আমিষ রেসিপি।

কাচকির পুরে ভর্তি লাউপাতার বড়া : কাচকি মাছের ভর্তা বানিয়ে তা লাউপাতায় মুড়ে গরম গরম বড়া ভেজে মুখে দিলে এর স্বাদ যেমন অমৃত। এটি কেবল মুড়ি নয়,ভাতের সঙ্গেও খেতে ভাল লাগবে। তেমনই এমনি স্ন্যাকসের মতোও খাওয়া যাবে। এই স্ন্যাকসটি বানাতে খুব বেশি সময় লাগে না।

উপকরণ : ডাঁটা সমেত লাউপাতা ৭-৮টি, কাচকি মাছ ২০০ গ্রাম, ২টি বড় পেঁয়াজ কুচোনো, রসুন কুচি , কাঁচালঙ্কা কুচি, কালোজিরে, বেসন, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদ ও স্বাদমত  লবন।

প্রণালী : প্রথমে কাচকি মাছগুলিকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে লবন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখুন।লাউপাতা পরিষ্কার করে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ফোড়ন দিয়ে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবন দিয়ে নেড়ে কাচকি মাছগুলি ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাল করে নেড়ে ঝুরো ঝুরো করে নিতে হবে। মাছের ঝুরো ঠান্ডা করে বেটে নিন। মিহি করে বাটতে হবে। এবার বেসন, লবন, লঙ্কার গুঁড়ো, হলুদ ও কালোজিরে দিয়ে ব্যাটার বানিয়ে নিন। লাউপাতায় কাচকির পুর ভরে চারপাশ মুড়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাল করে তেলে ভেজে নিন। এবার দুই পিঠই মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার সস সহযোগে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন : কালীপুজো জমে ওঠুক দক্ষিণী কায়দায় বানানো এই ‘রাইস’ দিয়ে

নারকেল বাটা দিয়ে ডালের পুর : ডাল বাটা ও নারকেলের পুর ভরা শিঙাড়া খেয়েছেন নাকি এর আগে ? এর স্বাদ মুখে লেগে থাকার মত।

উপকরণ : ১৫০ গ্রাম মুগ ডাল, আধ কাপ চিঁড়ে, ১ কাপ আটা, চালের গুঁড়ো, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, নারকেল কোরা ২ কাপ, কাজু ও কিশমিশ কুচোনো, লবন ও সাদা তেল

প্রণালী : প্রথমে কড়াইয়ে তেল গরম করে নারকেল কোরা, কাজু, কিশমিশ দিয়ে কম আঁচে নেড়ে নিন।সামান্য চিনি দিয়ে দিন। ভাল করে পাক দিয়ে পুরের মতো তৈরি করতে হবে।শিঙাড়ার উপরের খোলা তৈরি হবে ডালবাটা দিয়ে। তার জন্য শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিন।এবার সেই কড়াইয়ে জল দিয়ে ডাল সেদ্ধ হতে দিন। প্রয়োজন মতো সব মশলা দিয়ে দিন। ডাল সেদ্ধ হয়ে এলে তাতে চিঁড়ে, আটা মিশিয়ে শুকনো করে মণ্ড তৈরি করে নিন। ঠান্ডা হলে মণ্ড থেকে লেচি কেটে বেলে নিয়ে তাতে পুর ভরে শিঙাড়ার মত করে তেলে ভেজে তুলুন এক এক করে।

আরও পড়ুন : কালীপুজোয় চেখে দেখুন এই ভিন্ন স্বাদের ব্রাউন রাইস

Published by:

Share Link:

More Releted News:

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ