স্বাদ বদলাতে বাড়িতে বানান সয়াবিনের মোগলাই কারি

মোগলাই খাবারের স্বাদে বাড়িতে রেঁধে ফেলুন মোগলাই সয়াবিন কারি। কীভাবে বানাবেন জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে নিরামিষ রান্না মানেই তাতে থাকবে সয়াবিনের একটি পদ। কিন্তু গতে বাঁধা সয়াবিনের রান্না খেতে আমরা প্রায় সকলেই অভ্যস্ত। তাই একেবারে আলাদা ভাবে মোগলাই খাবারের স্বাদে বাড়িতে রেঁধে ফেলুন মোগলাই সয়াবিন কারি। কীভাবে বানাবেন জেনে নিন।

উপকরণঃ 

সয়াবিন-২৫০ গ্রাম

পেঁয়াজ বাটা- ১ টি (ছোট)

রসুন বাটা- ৩-৪ কোয়া

আদা বাটা _ ২ চা চামচ 

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

গোটা গরম মশলা- ১ চা চামচ

টমেটো পিউরি- আধ কাপ

সর্ষের তেল- পরিমাণ মত

দুধ-১ কাপ 

ধনে পাতা কুচি-আধ কাপ

ঘি- ১ টেবিল চামচ

তেজপাতা-২ টি 

প্রণালীঃ 

প্রথমেই সয়াবিন জলে ফুটিয়ে নিয়ে তা জল থেকে তুলে রাখুন। এরপর একটি পাত্রে তেল ও ঘি দিন সামান্য পরিমাণে। এই দুই উপকরণ ভালোভাবে মিশিয়ে তা গরম হয়ে এলে তাতে তেজপাতা ও গরম মশলা দিয়ে খানিক ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজ বাটা দিন। ভাজা হয়ে এলে তাতে টমেটো পিউরি মিশিয়ে খানিকক্ষণ নেড়ে নিন। এরপর এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নেড়ে মশলা ভাজা হয়ে এলে তাতে সেদ্ধ করে রাখা সয়াবিন, নুন, লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকিছু একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে এলে তাতে দুধ যোগ করুন এবং আঁচ কমিয়ে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন। কিছুক্ষণ ফুটে ঝোল খানিকটা শুকিয়ে এলে ওপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি আপনার সয়াবিনের মোগলাই কারি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের