ঘরোয়া পদ্ধতিতে বানান ডিম 65

ভালো করে নাড়ুন যাতে সসের সঙ্গে ডিমের বল গুলো মিশতে পারে। সসের সঙ্গে ভালভাবে মিশে গেলে এবার নামিয়ে নিন। একটি সার্ভিং বোলে ঢেলে স্পরিবারে উপভোগ করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেন 65 তো আমাদের অনেকের প্রিয়। কিন্তু সবসময় তো আর বাইরে থেকে কিনে খাওয়া বা ঘরে চিকেন রাখা সম্ভব হয়ে ওঠে না। তবে ডিম আমরা কম বেশি সবাই ভালোবাসি আর ডিম এমন একটা জিনিস যা আমাদের সকলের ঘর এই প্রায় মজুত থাকেই।

উপকরণ

১. ডিম (সিদ্ধ)

২. ময়দা (প্রয়োজন মত)

৩. বেকিং পাউডার (প্রয়োজনমত)

৪. কর্নফ্লাওয়ার (প্রয়োজনমত)

৫. বেসন (প্রয়োজনমত)

৬. রসুন কুচি (প্রয়োজনমত)

৭. আদা কুচি (প্রয়োজনমত)

৮. পেঁয়াজ কুচি (প্রয়োজনমত)

৯. কাঁচা লঙ্কা (চেরা ও কাটা)

১০. কারি পাতা (প্রয়োজনমত)

১১. টক দই (প্রয়োজনমত)

১২. গোলমরিচ গুঁড়ো (স্বাদমত)

১৩. নুন (স্বাদমত)

১৪. চিনি (স্বাদমত)

১৫. হলুদ গুঁড়ো (প্রয়োজনমত)

১৬. গরম মশলা গুঁড়ো (প্রয়োজনমত)

১৭. লাল লঙ্কা গুঁড়ো (স্বাদমত)

১৮. জিরে গুঁড়ো (প্রয়োজনমত)

১৯. টমেটো সস (প্রয়োজনমত)

২০. সুইট রেড চিলি সস (প্রয়োজনমত)

২১. কাঁচা ডিম (১ টি)

২২. সাদা তেল (প্রয়োজনমত)

প্রণালী

প্রথমে সেদ্ধ করা ডিম টুকরো করে একটি বোলে নিয়ে নিন। এবার ওই ডিম এর টুকরো গুলোর সাথে একে একে রসুন কুচি, আদা কুচি, টক দই, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য নুন-চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার ওভেন আ একটা প্যানে বসিয়ে তাতে তেল গরম করে ডিমের মিশ্রণটি ছোটো বলের আকারে করে বাদামি করে ভেজে তুলে নিন। আবার অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লাল লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, টমেটো সস ও সামান্য চিনি দিয়ে ভালভাবে নেড়েচেড়ে নিন। তারপর সেই প্যানে কারি পাতা দিয়ে আবার নাড়ুন। অল্প পরিমানে সুইট রেড চিলি সস দিন। সস মোটামুটি তৈরি হয়ে এলে ভেজে রাখা ডিমের বল গুলো দিয়ে দিন। ভালো করে নাড়ুন যাতে সসের সঙ্গে ডিমের বল গুলো মিশতে পারে। সসের সঙ্গে ভালভাবে মিশে গেলে এবার নামিয়ে নিন। একটি সার্ভিং বোলে ঢেলে স্পরিবারে উপভোগ করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য