খিচুড়ির সঙ্গে পাতে রাখুন এই ৫ খাবার! বর্ষায় জমিয়ে হোক ভুরিভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এইসময় খিচুড়ির কথা মনে পড়ছে ?  তবে না হয় ঘরে থাকা আনাজ দিয়েই বানিয়ে নিন সুস্বাদু খিচুড়ি। তবে খিচুড়িতে আরও স্বাদ আনতে ৫ খাবার দিয়েই গরম গরম খিচুড়ি পরিবেশন করুন। খিচুড়ির সঙ্গে খেতে দারুণ  লাগবে এই ৫ খাবার। জেনে নিন কী কী।

বেগুন ভাজা :  খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে না তাও কখনো হয়! তাই দেরী না করে গোল গোল করে বেগুন কেটে ফেলুন। এবার বেসনে ডুবিয়ে ভেজে তুলুন। ব্যস রেডি গরম গরম বেগুনি। তবে যারা শুধু ভাজা খেতে ভালবাসেন তাঁরা শুধু বেগুন ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন।

ডিমের অমলেট :  খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট চেটেপুটে পাত একেবারে পরিস্কার। পেঁয়াজ, লঙ্কা কুচি, লেবু, লবন দিয়ে ডিম ভেজে তুলুন। ডিম ভাজা থাকলে গরম গরম খিচুড়ির স্বাদই হবে অন্যরকম।

ইলিশ মাছ ভাজা :  মাছে লবন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভাজা এই ইলিশ মাছ খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে দেবে। মুচমুচে ইলিশ দিয়ে খিচুড়ি মুখে দিলেই মিলিয়ে যাবে।

আলুর দম : খিচুড়ির জন্য একদম পারফেক্ট হল আলুর দম। খিচুড়ি, সঙ্গে আলুর দম হলে হয়ে উঠবে ভোজ জমজমাট। কড়াইশুঁটি দিয়ে ঝাল ঝাল আলুর দম হলে আর কি চাই পাতে! খুব সহজেই আলু দিয়ে বানিয়ে নিন আলুর দম।

ঘি : খিচুড়ির উপরে ঘি ছড়িয়ে দিলে গন্ধেই মন ভরে যায়। গরম গরম খিচুড়ি ঘি দিয়েও পরিবেশন করতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যায়। বৃষ্টি ভেজা নিরামিষ দুপুরে গরম গরম খিচুড়ি সঙ্গে ঘি দারুণ এক স্বাদ।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ