লিচু দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পায়েস!

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রীষ্মকালীন অনত্যম একটি মরসুমি ফল হল লিচু। লিচু খেতে কে না ভালবাসে। লিচু পুষ্টিগুণের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ‘সি। তাই অন্যরকম পায়েসের স্বাদ আনতে চাইলে লিচুর তৈরি পায়েস খেতে পারেন। এটির স্বাদ মুখে লেগে থাকার মত। খুব সহজেই এটি বানানো যায়। বানাতে বেশি সময় ও লাগে না। ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েই দেখুন পরিবারের সকলে আনন্দ করে খাবে।

উপকরণ :  ১৫ টা লিচু, গোবিন্দভোগ চাল, ১ লিটার দুধ, ১ কাপ খোয়া ক্ষীর, চিনি, তেজপাতা, আমন্ড, চেরি, কিসমিস, কাজুবাদাম,  লবন, ৫ -৬ ফোঁটা কেশরি রঙ,  ও এলাচ

প্রণালী : প্রথমে কয়েক ঘণ্টা গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রাখুন। এরপর মাঝারি আঁচে একটি কড়াইয়ে দুধ ফোটাতে দিন। দুধ ফুটে ঘন হতে দিন। দুধ ঘন হয়ে হলুদ হয়ে এলে তাতে গোবিন্দভোগ চাল দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

সেদ্ধ হয়ে এলে তাতে এলাচ গুঁড়ো ও তেজপাতা দিয়ে দিন। কিছু ক্ষণ রান্না করার পর, লিচুর দানা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিন। তারপর খোয়া ক্ষীর, স্বাদমত চিনি, এক চিমটে নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

পায়েস ঘন হয়ে এলে তাতে কেশরীর রঙ ছড়িয়ে দিলে দেখতে ভাল লাগে। ২ মিনিট রান্না করার পর পায়েস ঘন হয়ে এলে একটি সুন্দর পাত্রে ঢেলে রাখুন। পরিবেশনের আগে কাজুবাদাম, কিসমিস, আমন্ড দিয়ে সাজিয়ে দিতে পারেন। সুস্বাদু এই পায়েস গরম বা ঠান্ডা করে খেতে পারেন।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র