মাছ-মাংসে অরুচি? রসনা তৃপ্তিতে বাড়িতে বানিয়ে নিন ‘মাশরুম মশলাকারি’

Share:

নিজস্ব প্রতিনিধি : পুষ্টিপুণে ভরপুর এবং স্বাদে অতুলনীয় মাশরুম খুব অল্প সময়ে বাঙালি রান্নাঘরে জায়গা করে নিয়েছে। এটা নিয়ে একাধিক মুখরোচক পদ তৈরি করা যায়। প্রোটিন ভিটামিন সমৃদ্ধ মাশরুম শরীরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। বাঙালির হেঁসেলে ইদানিং মাশরুমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মাশরুমের মতো স্বাস্থ্যকর উপাদান অন্য উদ্ভিজ্জ খাবারের খুব সহজে পাওয়া যায় না। মাছ-মাংস খেতে রোজ ভালো লাগে না। স্বাদ বদল করতে চাইলে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারবেন সহজেই মাশরুম মশলাকারি।

উপকরণ- মাশরুম মশলাকারি তৈরি করতে প্রথমেই লাগবে টাটকা বাটন মাশরুম, পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো বাটা জিড়ে ধোনের গরম মসলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম, ধনেপাতা ও কাঁচা লঙ্কা।

প্রণালী- প্রথমে মাশরুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাশরুমগুলো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ফড়ন দিতে হবে। পিঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যেই আদা, রসুন বাটা এবং টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন তার মধ্যে জিড়ে ধনে গুঁড়ো দিন। এবার এই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভাপানো মাশরুম দিয়ে নেড়েচেড়ে কষিয়ে অল্প জল যোগ করুন। জল দিয়ে  ঢেকে দিতে হবে। নুন মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা দেখে নিতে হবে। মাখামাখা হয়ে এলে নামানোর আগে ধনেপাতা এবং গরম মশলা ও ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিন। পরোটা, রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য