চিকেন বা মটন নয়, বাড়িতে বানিয়ে ফেলুন বোয়াল মাছের বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরিয়ানি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজলেও মেলা ভার। জন্মদিন হোক বা পিকনিক বিরিয়ানির বিশেষ চাহিদা রয়েছ। সে চিকেন হোক বা মটন। বিরিয়ানি থাকলে ভোজন রসিক বাঙালির আর কিছুই চায় না। বিরিয়ানি সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে একটি বলা চলে। কিন্তু চিকেন বা মটন নয় এবার বাড়িতে বানিয়ে ফেলুন চটজলদি বোয়াল মাছ দিয়ে বিরিয়ানি। কী করে বানাবেন? জেনে নিন রেসিপি –

উপকরণ-

১) পাঁচ থেকে ছয়  টুকরো বোয়াল মাছ

২) পরিমাণমত বাসমতি চাল

৩) একটা  পেঁয়াজ কুচি

৪) একটা বড়ো টমেটো

৫) দুই থেকে তিনটে মাঝারি কাঁচা লঙ্কা

৬) ৩ টেবিল চামচ সর্ষের তেল

৭) ১টি তেজপাতা

8) ২ টেবিল ধনেপাতা

৯) অল্প পরিমাণে ঘি

 এছাড়াও লাগবে বিরিয়ানি মশলা।  সেটা তৈরি করতে  ১০ গ্রাম দারচিনি, ৫ গ্রাম করে   লবঙ্গ , ছোট এলাচ,  শাহ জিরে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ধনে , জিরে,  এলাচ। এছাড়াও লাগবে ২ গ্রাম জয়িত্রী, একটা জায়ফল আর একটা বড় এলাচ।

প্রণালী-

প্রথমে বিরিয়ানির সব উপকরণ এক জায়গায় গুছিয়ে নিন। সঙ্গে মাছ ধুয়ে, পরিষ্কার করে নিন। এবার একদিকে ভাত রান্না করে নিন। অন্যদিকে টমেটো মিক্সিতে পেস্ট করে নিন। একটা বাটিতে ধনে-হলুদ-কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা- রসুন বাটা, লেবুর রস, লবণ সব কিছু মিশিয়ে, অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। আর তাতে বোয়াল মাছটা মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিন। তবে এই সময় জল দেওয়া যাবে না।

কড়াইতে  পরিমাণ মতো ঘি দিয়ে বোয়াল মাছের টুকরোগুলো একেবারে তলায় সাজিয়ে দিন।মাছের উপর থেকে আধসেদ্ধ ভাত ছড়িয়ে দিন। প্রয়োজন হলে ভাতের উপর আরও একটি স্তর সাজিয়ে নিতে পারেন।  এরপর ওপরে আবার ভাতের পরত দিয়ে ধনেপাতা কুচি, অল্প মশলা দিয়ে মুখটা ভালো করে আটকে দিন। এভাবে আরও ৩০ মিনিট দমে বসিয়ে রাখুন। তারপরেই তৈরি হয়ে যাবে বোয়াল মাছের বিরিয়ানি।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু