শীতের সন্ধ্যা আরও মজাদার করতে বানিয়ে ফেলুন ‘পাউরুটির ঝালবড়া’

রান্নাঘরের উত্তাপে চট জলদি বানিয়ে ফেলুন গরম গরম ঝালবড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সন্ধ্যায় কফির সঙ্গে গরম গরম চপ বা পকোড়া না হলে জমে না। আবার ঘরের আরাম ছেড়ে বড় রাস্তার মোড়ে চপের দোকানে যেতেও ইচ্ছে করে না। রান্নাঘরের উত্তাপে চট জলদি বানিয়ে ফেলুন গরম গরম ঝালবড়া। আসুন শিখে নিন অন্য ধরণের মুখরোচক জলখাবার পাউরুটির ঝালবড়া।

উপকরণঃ পাউরুটি – ৪ টুকরো (স্লাইস)
দুধ – ১ কাপ
ডিম – ১টি
পিয়াঁজ (কুঁচি করে কাটা) – ১ কাপ
এছাড়া কাঁচালঙ্কা, লবন, চিনি, গুঁড়োলঙ্কা, গোল মরিচ গুঁড়ো, বেকিং পাউডার পরিমাণ মতো নিতে হবে।

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে পাউরুটি দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, চিনি, লবণ, গোল মরিচের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন। এগুলি ভালো করে চটকে মণ্ড করে নিতে হবে।

এরপর ওই মাখানো মণ্ড বড়া আকারে গরম তেলে ভেজে নিন। দু’পাশ উল্টে এপিঠ-ওপিঠ লাল করে ভেজে নামিয়ে ফেলুন। এরপর একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির ঝালবড়া।

আগামী চারটি রবিবার শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের মধ্যে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের