জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন দক্ষিণী স্টাইলে সুস্বাদু এই ‘চিতল কারি’

Share:

নিজস্ব প্রতিনিধি : মৎসপ্রেমী কি শুধুই দেশে! আজ্ঞে না, বিদেশেও মাছের জনপ্রিয়তা তুঙ্গে। তবে বাঙালি হোক বা অবাঙালি মাছের ঝোল ভাত খেতে ভালবাসেন বহু ভোজন রসিক। তবে রোজ রোজ এক পদ্ধতিতে মাছ খেতে কী একঘেঁয়ে লাগছে ? তবে এবার না হয় একটু দক্ষিণী স্টাইলে একবার মাছের কারি বানিয়েই দেখুন না! দক্ষিণ ভারতের মানুষ মাছের কারি খেতে বেশি পছন্দ করেন। নারকেল, কারিপাতা এসব দিয়েই অধিকাংশ মাছ বানানো হয়ে থাকে। বেশি কিছু লাগে না, আর খুব কম সময়েই বানানো যায়। জেনে নিন দক্ষিণী স্টাইলে কীভাবে বানাবেন চিতল কারি ?

উপকরণ :  চিতল মাছ ৫ পিস, তেঁতুল জল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা , আদা, রসুন ও নারকেল বাটা, জিরে, মেথি, গোটা ধনে, জিরে ও মেথি, সর্ষে ফোড়ন, লবন, চিনি,তেল ও কারিপাতা

প্রণালী :  প্রথমে মাছ ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে লবন-হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা পেঁয়াজ কুচি করে কেটে নিন। বাকি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিন বা পেস্ট বানিয়ে নিন। গোটা ধনে, জিরে ও মেথি হালকা রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে।

এরপর কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিন। এরপর এতে কারিপাতা ও সর্ষে ফোড়ন দিয়ে দিন। ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামী হলে এতে পেয়াজ, টমেটো ও লঙ্কা বাটা যোগ করুন। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিন। মশলা কষাতে কষাতে এতে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলা কষিয়ে নিন ভাল করে।

এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তেঁতুলের জল মিশিয়ে দিন। পরিমাণমত লবন হয়েছে কিনা চেখে দেখুন।  এরপর এক কাপ মত গরম জল মিশিয়ে দিন। সব ফুটে উঠলে ওর মধ্যে ম্যারিনেট করা মাছ দিয়ে দিন। এবার আঁচ বাড়িয়ে ৮-১০ মিনিট রাখুন। নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। উপর থেকে কারি পাতা ছড়িয়ে দিলেই রেডি চিতল কারি। এবার গরম গরম পরিবেশন করুন।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার