চিকেন-মাটন তো অনেক খেয়েছেন, এবার খান হাঁসের বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘বিরিয়ানি’—নামটা ফরাসি কিন্তু খানাটা নয়।‘বিরিয়ান’ বা ‘বেরিয়ান’ কথার অর্থ ভেজে নেওয়া। বলা হয় বিরিয়ানি মুঘল হেঁশেলের সৃষ্টি। সে যাইহোক বাঙালির হেঁশেলে অন্যতম জায়গা করে নিয়েছে ‘বিরিয়ানি’। আচার-অনুষ্ঠান কিংবা পার্টি বিরিয়ানি ছাড়া কী জমে ? তবে চিকেন, মাটন, এগ, এঁচোড় বিরিয়ানি তো অনেক হল, চেখে দেখেছেন কি হাঁসের বিরিয়ানি ? তবে একবার চেখেই দেখুন না হয়। ঝট করে বানিয়ে নিন হাঁসের বিরিয়ানি।

উপকরণ : হাঁসের মাংস ১ কিলো, বাসমতী চাল ৫০০ গ্রাম, আদাবাটা পরিমাণ মত, রসুনবাটা, পেঁয়াজবাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো , ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শাহি জিরে গুঁড়ো, টক দই ৩ টেবিল চামচ, লবণ স্বাদমত, তারা মসলা ২টি, সর্ষের তেল, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, এলাচি ৩-৪টি, দারুচিনি ২-৩টি, তেজপাতা ২টি, লবঙ্গ ৩-৪টি, বড় এলাচি ২-৩টি, চিনি,আলু ৮ টি, ঘি ১ টেবিল চামচ, কেওড়াজল ১ চা-চামচ, পেঁয়াজ ভাজা ৩ টেবিল চামচ ও কাঁচা লঙ্কা ৮-১০টি।

প্রণালী : প্রথমে হাঁসের মাংস গুলিকে কেটে টুকরো টুকরো করে নিন। সঙ্গে সব বাটা ও গুঁড়ো মশলা, টক দই, লবণ মেখে ২ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখতে হবে। এবার বাসমতী চাল, তারা মসলা ও সামান্য চিনি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। আলুগুলো ভেজে তুলে রাখুন।

আরও পড়ুন : ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

এবার একটি কড়াইয়ে সর্ষের তেলে পেঁয়াজকুচি ও আস্ত গরম মশলা কয়েক মিনিট ভেজে নিন। এবার হাঁসের টুকরোগুলো দিয়ে কয়েক মিনিট কষান। অল্প জল দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে বাসমতী চালের ভাত, ভেজে তুলে রাখা আলুর টুকরো, ঘি, কেওড়াজল, বেরেস্তা ও কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে ১০ মিনিট দমে রেখে দিন। ব্যস তৈরি হাঁসের বিরিয়ানি। এবার লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন এই স্পেশ্যাল বিরিয়ানি।

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা