আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র মাস পড়তেই বাজারে দেখা মিলছে সারি সারি এঁচোড়।এঁচোড় স্বাদে-গুণে কম পিছিয়ে নেই। নিরামিষ তরকারি হোক বা চিংড়ি মাছ দিয়ে ডালনা, বাঙালি হেঁশেলে এঁচোড়ের জনপ্রিয়তা চিরকালীন।এঁচোড়ের পদ খেয়ে আঙুল চাটতেই হবে বাঙালিদের।জানেন কী এই সবজিই যে কোনও আমিষ পদের সঙ্গে টক্কর দিতে পারে।চিংড়ির সঙ্গে এঁচোড়ের সংযোজন,একবার চেখেই দেখুন এঁচোড় চিংড়ি।জানুন গোপন পদ্ধতি।

উপকরণ: এঁচোড় ৫০০ গ্রাম,৩০০ গ্রাম চিংড়ি মাছ, টমেটো ২ টি, শুকনো লঙ্কা ঝালমত,৩ টি পেঁয়াজ বাটা,আদা বাটা ২ টেবিল চামচ,রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ, দারচিনি-৩টে লবঙ্গ-৩টে,এলাচ-৩টে,তেজপাতা-১টা,পাঁচফোড়ন-সামান্য, তেল পরিমান মত,স্বাদমত লবন

প্রণালী : প্রথমে এঁচোড় ভাল করে কেটে, ধুয়ে লবন ও হলুদ মাখিয়ে গরম জলে হালকা করে ভাপিয়ে নিন। এরপর চিংড়ি মাছ গুলোকে লবন, হলুদ মাখিয়ে রাখুন।এবারে কড়াইতে তেল গরম করে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন।সুন্দর গন্ধ বেরোলে চিংড়ি মাছ দিয়ে ভাল করে ভেজে তুলে নিন।

চিংড়ি মাছ ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে লবন, হলুদ দিয়ে ভাল করে মাখা মাখা করে কষিয়ে নিন। এবারে এই কষানো মশলায় আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে মশলা মাখিয়ে চাপা দিয়ে রাখুন। মশলা মাখা মাখা হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। উপর থেকে লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব