আজকের দিনটা শুরু করুন মাছের কচুরি দিয়ে, চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : এই গরমে মুখে রুচি হচ্ছে না কোন খাবার ? তবে স্বাদে বদল তো আনতেই পারেন। বাঙালি মানেই মেছোভাতে। মাছ ছাড়া কী চলে ! কচুরি তো অনেক খেয়েছেন! তবে আপনি কী মাছের কচুরি খেয়েছেন ? তাই সকালের খাবারে গরম গরম মাছের কচুরি দিয়েই দিনটা শুরু করতে পারেন। জেনে নিন বানাবেন কীভাবে।

কচুরির জন্য উপকরণ : ২ কাপ ময়দা, ঘি, লবন, গরম জল, তেল

পুরের জন্য উপকরণ :  ভেটকি বা যেকোন নরম মাছের ফিলে ৩০০ গ্রাম, আলু ১ টি, পেঁয়াজ, শাহী গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পাতি লেবু, ধনেপাতা কুচি, সর্ষের তেল, লবন, পাঁচ ফোড়ন ও হলুদ গুঁড়ো।

প্রণালী : ময়দা ভাল করে চেলে নিতে হবে। এরপর লবন মেশান। পর্যাপ্ত পরিমাণে ঘি আর গরম জলে ভাল করে ময়দা মেখে নিন। একটা পাতলা মসলিনের কাপড় দিয়ে ময়দা মাখার মণ্ড চাপা দিয়ে রাখুন।

তবে সতর্ক থাকুন, মাছের ফিলেতে যদি ছোট ছোটও কাঁটা থেকে যায়, হাত দিয়ে তা টেনে বের করে নিন। এবার ফিলে ছোট ছোট টুকরো করে রাখুন। কড়াইয়ে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিন। ফোড়ন ভাজা হয়ে এলে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তাতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিন। এবার ফিলের টুকরো দিয়ে ভাল করে কষতে থাকুন। খুন্তির ধার দিয়ে আলগা করে মাছ ছোট ছোট টুকরো করে নিন।

এরপর তেল ছাড়তে শুরু করলে শাহী গরমমশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবন ও চিনি দিন। ৫ মিনিট নেড়েচেড়ে ধনে পাতা কুচি ও পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। ময়দার মণ্ড আর এক বার ভাল করে মেখে ছোট ছোট লেচি কেটে নিন। লেচির ভিতরে মাছের পুর ভরে নিন। এ বার আলতো করে মাছের পুর ভরা কচুরি বেলে নিন। কড়াইয়ে তেল গরম করুন। কচুরি ছাঁকা তেলে লালচে করে ভেজে তুলে নিন। এবার রেডি মাছের কচুরি। এটি ধনেপাতার চাটনি, টমেচো সস, চিলি সস বা আলুর তরকা ও ছোলার ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ