চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনের আসরে সান্ধ্য আড্ডায় পাতে থাকুক চিকেন টিক্কা মশালা

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  সামনেই বড়দিন। ওই যে কথায় আছে না ‘ধর্ম যার যার উৎসব সবার’। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির বড় দিন উদযাপন। আমোদে মেতে উঠেছে বাঙালি। এইসময় বাড়িতে নৈশভোজের আসর বসাটা স্বাভাবিক। চিকেন দেখলে আর মাথা ঠিক রাখতে পারেন না ? আদা-পেঁয়াজ-রসুন-দই-গরম মশলা দিয়ে কষিয়ে ছোট ছোট, লাল লাল টুকরো করা ভাজা চিকেনের সঙ্গে জমে যাবে নৈশ স্ন্যাকস। নরম তুলতুলে ‘চিকেন টিক্কা মশলা’ যখন গলা দিয়ে নেমে পাকস্থলীর দিকে রওনা দেয়, তখন এক স্বর্গীয় অনুভূতির আবেশে দু’চোখ যেন বুজে আসে। তবে বন্ধুদের সঙ্গে আড্ডায় পাতে রাখুন এই স্পেশ্যাল স্ন্যাকস।

উপকরণ : ৫০০ গ্রাম বোনলেস চিকেন, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৩ টেবিল চামচ লেবুর রস, টক দই ১৫০ গ্রাম, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ময়দা, সাদা তেল, গরম মশলা, গার্নিশের জন্য তাজা ধনে পাতা, স্বাদমত লবন ও পাতিলেবু

প্রণালী :

প্রথম ধাপ : একটি বড় মিক্সিং বাটিতে টক দই, গরম মশলা, আদা-রসুন পেস্ট, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ও লবণ দিয়ে ভালোভাবে মেশান। এই মিশ্রণটি হবে মাখনের মত হবে দেখতে।

দ্বিতীয় ধাপ : মাংসের টুকরোগুলি এই মিশ্রণে ভাল করে ম্যরিনেট করে নিন। এবার এই মিশ্রণটি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন কমপক্ষে ২ ঘণ্টা, তবে রাতভর রাখলে স্বাদ আরও ভালো হবে।

তৃতীয় ধাপ: ফ্রিজ থেকে বের করে মাংসগুলোকে ঝলসে নিন ভাল করে।

চতুর্থ ধাপ : একটি ছোট বাটিতে সাদা তেল ও ময়দা মিশিয়ে নিন। এবার মাংসের টুকরো গুলির উপরে মুরগির উপর এই মিশ্রণটি ব্রাশ করে নিন।

পঞ্চম ধাপ : ১৫-২০ মিনিট ধরে ভাল করে ভেজে নিন। দুপিঠ যাতে সেঁকা হয় ভাল করে দেখে নিন। মাঝে মাঝে উল্টে দিন।

শেষ ধাপ : ধনেপাতা দিয়ে সাজিয়ে লেবুর টুকরোর সঙ্গে পরিবেশন করুন।এই গরম মসালা চিকেন টিক্কা সহজেই বানানো যায় এর স্বাদ অতিথিদের মন জয় করবে। আজই ট্রাই করুন!

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ