ঝামোলা ছাড়াই ঘরেই বানিয়ে ফেলুন কাঁঠালের সুস্বাদু এই আইসক্রিম

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঠালের গন্ধে মোঁ মোঁ করছে গোটা বাজার। কাঁঠাল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে। গরমে অনেকে ঠান্ডার স্বাদ পেতে আইসক্রিমের দিকে ঝোঁকেন। তবে আম কিংবা চকলেট নয়, লোভনীয় কাঁঠালের আইসক্রিম। তাই স্বাদ বদল করতে চান তবে কাঁঠাল দিয়েই ঘরে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। গরমে স্বস্তি দেবে কাঁঠালের এই আইসক্রিম। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ :  ২০টি নরম কাঁঠালের কোয়া, ১ লিটার দুধ, পরিমাণমত কর্ণফ্লাওয়ার, চিনি, গুঁড়ো দুধ, চকলেট ক্রিম

প্রণালী :  প্রথমে কাঁঠালের বিজ ছাড়া কোয়াগুলি মিক্সিতে ঘুরিয়ে ঘন ক্বাথ বানিয়ে নিতে হবে। এরপর দুধ গরম করে নিতে হবে। দুধ ভাল করে ফুটে উঠলে তাতে জলে গোলা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে ভাল করে। এরপর মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

এবার একটি পাত্রে কাঁঠালের ক্বাথ, ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ আর চিনি ভাল করে মিশিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে। একটি বড় পাত্রে কাঁঠালের মিশ্রণটি ঢেলে তার সঙ্গে ঘন দুধের মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন।

মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একটি কাঁচের পাত্রে ঢেলে উপরে সেলোফিন পেপার দিয়ে ভাল করে মুড়িয়ে নিন। এবার ফ্রিজে রেখে দিন সারা রাত। তা হলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের আইসক্রিম। এর উপরে জেমস বা চকলেট গুঁড়ো দিয়ে পরিবেশন করতে পারেন। অথবা চকলেটগুলো (ডেয়ারি মিল্ক) ভেঙে টুকরো টুকরো করে আইসক্রিমের উপরে ছড়িয়ে দিতে পারেন।

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ