জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের ডাল-ভাত, রুটি-সবজি খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদ বদলাতে একবার বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় কাথিয়াওয়াড়ি খিচু। ঝাল, টক ও মশলাদার স্বাদের এই পদটি তৈরি করা যায় জোয়ারের আটা ও টক দই দিয়ে। অল্প সময়েই তৈরি হয়ে যায় এই নরম ও সুস্বাদু পদটি।সাধারণত গুজরাতি খিচু চালের আটা দিয়ে তৈরি হলেও কাথিয়াওয়াড়ি খিচুতে জোয়ার, বাজরা, ভুট্টা কিংবা গমের আটাও ব্যবহার করা হয়। জোয়ারের আটার সঙ্গে টক দই, কাঁচা লঙ্কা, হিং, জিরে ও তিলের ফোড়ন এই পদে এনে দেয় আলাদা স্বাদ। উপর থেকে সামান্য চিনা বাদাম তেল ও আচার দিলে স্বাদ আরও জমে যায়।  

 উপকরণ

জোয়ারের আটা-আধ কাপ

টক দই-আধ কাপ

জল-দেড় কাপ

সাদা তিল-আধ চা চামচ

জিরে-আধ চা চামচ

হিং-এক চতুর্থাংশ চা চামচ

আদা-কাঁচা লঙ্কার পেস্ট-১ চা চামচ

কারিপাতা-৩টি

ধনেপাতা কুচি-২ চা চামচ

ঘি- ১ চা চামচ

চিনাবাদাম তেল- আধ চা চামচ

আচার মশলা-আধ চা চামচ

নুন-স্বাদমতো

হলুদ 

 পদ্ধতি 

প্রথমে একটি পাত্রে জোয়ারের আটা নিন। আলাদা করে টক দইয়ের সঙ্গে জল মিশিয়ে পাতলা ছাঁচ তৈরি করুন। এবার সেই ছাঁচ ধীরে ধীরে জোয়ারের আটার মধ্যে ঢেলে ভালভাবে ফেটিয়ে নিন। মিশ্রণে নুন ও হলুদ দিয়ে ফের ভাল করে মিশিয়ে রাখুন। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে হিং, জিরে, সাদা তিল, আদা-কাঁচা লঙ্কার পেস্ট এবং কারিপাতা দিয়ে ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে জোয়ারের আটা ও ছাঁচ মেশানো মিশ্রণটি ধীরে ধীরে কড়াইয়ে ঢেলে দিন। এবার মাঝারি আঁচে একটানা নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, যাতে কোনও দলা না পাকায় এবং মিশ্রণটি কড়াইয়ের তলায় লেগে না যায়। ধীরে ধীরে মিশ্রণটি ঘন হতে শুরু করবে। ঘন হয়ে এলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ৩-৫ মিনিট রান্না করুন। মাঝে এক-দু’বার নেড়ে দিন। মিশ্রণটি ভালভাবে ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সবশেষে গরম গরম খিচুর উপর সামান্য চিনাবাদাম তেল ও আচার মশলা ছড়িয়ে পরিবেশন করুন। কাথিয়াওয়াড়ি খিচু গরম অবস্থাতেই খেতে বেশি ভাল লাগে।  

 

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান