সকালের ব্রেকফাস্টে রাখুন স্বাস্থ্যকর এই মুড়ির উপমা

Share:

নিজস্ব প্রতিনিধি :  অফিসে যাবার তাড়া আছে ? হাতে একদম সময় নেই ? সকালে সবার কাছে অত সময় থাকে না। ঘুম থেকে উঠে কোনরকম নাকে মুখে খেয়ে চম্পট দেয়। তবে আপনি কী জানেন সকালের খাবারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে খালি পেটে চলে যান অফিস। সকালে যদি স্বাস্থ্যকর খাবার না পেটে পড়ে তবে সারাদিনের এনার্জি লস হয়ে যাবে। কাজ করার জন্য যে পরিমাণ শক্তি চাই দেহে, সেই পরিমাণ শক্তির ঘাটতি পড়ে যায়। অনেকে আবার ওজন নিয়ন্ত্রণে আনতে চান। তাই এমন প্রাতরাশ করতে হবে যা পুষ্টিগুণে ভরপুর অথচ ক্যালোরি বাড়বে না। তাই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, মুড়ির উপমা।

উপকরণ : ৩ কাপ মুড়ি, ২টি টম্যাটো, ২ কাঁচালঙ্কা, লেবুর রস, ধনেপাতা কুচি, বাদাম কুচি, গোটা জিরে, ১টি পেঁয়াজ (কুচি করে কাটা), তেল, হলুদ গুঁড়ো, লবন, ৬ টা কারিপাতা

প্রণালী :  মুড়িতে অল্প জল ছিঁটিয়ে হালকা করে ভিজিয়ে নিন। সাবধান মুড়ি যেন নুইয়ে না যায়। কড়াইতে তেল গরম করে জিরে আর কারিপাতা ফোড়ন দিন। এ বার পেঁয়াজকুচি, টম্যাটো কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এ বার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজাভাজা করে নিন। এ বার মুড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। শেষে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুড়ির উপমা।

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী