প্রেমিকা আইসক্রিম লাভার? নামমাত্র উপকরণ দিয়ে মন জয় করুন

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৩ ফেব্রুয়ারি দিনটি চুম্বন দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্বে। ভ্যালেন্টাইন সপ্তাহের মধ্যে সবচেয়ে রঙিন দিন এটিই। তবে চুম্বন যে শুধুই সম্পর্ক ভাল রাখতে কাজে আসে তা নয়। এটি ভাল রাখতে পারে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যও। চুম্বন দিবসে স্পেশ্যাল করতে সঙ্গীর জন্য বানিয়ে নিতে পারেন নলেন গুড়ের আইসক্রিম। আপনার প্রেমিকা কী আইসক্রিম খেতে ভালবাসে ? তবে আজ না হয় প্রিয় মানুষটির জন্য নিজের হাতে বানাতে পারেন এই রেসিপি। খাওয়ার পর আপনার প্রশংসায় ভাসবে প্রেমিকা। জানুন তৈরির সহজ রেসিপি।

উপকরণ : ৪০০ গ্রাম দুধ, নলেন পাটালি গুড় ২৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম ৩০০ গ্রাম, কয়েকটা পেস্তা বাদাম ও গোলাপের পাপড়ি

প্রণালী : প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। দুধ ফোটানোর সময় ভাল করে নাড়াতে থাকুন। দুধ ঘন হয়ে আসলে তার মধ্যে ফ্রেশ ক্রিম ঢেলে, ভাল করে নাড়াতে থাকুন। দেখবেন ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে দুধ আরও বেশি ঘন হয়ে আসবে।

আঁচ কিছুটা কমিয়ে দিন। দুধ ফুটে উঠলে তার মধ্যে গুড় ঢেলে দিন। মিষ্টি কেমন দেবেন তা আপনার উপর নির্ভর করছে। হাতা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। যাতে গুড় ভাল করে দুধ ও ক্রিমের মধ্যে মিশে যায়। এবার ওভেন থেকে দুধ নামিয়ে কিছুক্ষণ বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করুন। তারপর ফ্রিজের মধ্যে সারারাত রেখে দিন।

আরও পড়ুন : প্রেম দিবসে প্রিয় মানুষটির মন জয় করুন এই পদ দিয়েই..

পরের দিন সকালে তৈরি নলেন গুড়ের আইসক্রিম।আইসক্রিমের উপর পেস্তা সাজিয়ে পরিবেশন করুন। এই আইসক্রিমের ভাল স্বাদ পেতে মাটির ছোট ছোট পাত্রে আইসক্রিম পরিবেশন করতে পারেন। উপর থেকে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন।

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর