চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কষা কিংবা ঝোল নয়,স্বাদ বদল করতে বানিয়ে নিন চিকেনের এই নয়া পদ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : মাংস ছাড়া মুখে ভাত রুচছে না ? পুরনো ঘরোয়া স্বাদ পেতে চান! তবে ট্রাই করতে পারেন মুরগির এই নয়া পদ। পিতলের প্লেটে ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখবেন  যেন পুরোপুরি বাঙালি ঘরানার এক শুদ্ধ অনুভূতি পাবেন। অনেকেই আছেন যারা রোজকার চিকেন কষা খেতে একঘেঁয়ে লাগে। তাদের জন্য সোনাই সোহাগা তো বটেই। চিকেনের এই পদ থাকলে আপনারও বলতে ইচ্ছে করবে কুছ পরোয়া নেহি। ঝোল কিংবা ঝাল নয়, বানিয়ে নিন ড্রাই চিকেন রোস্ট। জানুন সহজ প্রণালী।

এই রান্নাটা হবে পাতলা স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনে। বাসনের তলাটা কিন্তু হালকা পুড়ে যেতে পারে। বাসনের মায়া করলে স্বাদ মিলবে না।

উপকরণ :  ৭০০ গ্রাম চিকেন (হাড় সহ),২ টো পাতিলেবু,৪ চামচ থেতো করা গোলমরিচ, গুঁড়ো করা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, ৪ চামচ মাখন, থেঁতো করা ৩ চামচ রসুন ও আদা, দেড় কাপ পেঁয়াজের টুকরো,২ চামচ রসুন কুঁচি, স্বাদমত লবন ও তেল

সাজানোর জন্যে যা লাগবে-লম্বা করে কাটা গাজর(হালকা ভাপিয়ে রাখা), দু টুকরো করে কেটে ভাপিয়ে নেওয়া বিনস, আলুসেদ্ধ(মাখন ও চিজ দিয়ে মেখে রাখা), ৩-৪ চামচ গ্রেট করা চিজ ও পাতিলেবুর টুকরো

প্রণালী : প্রথমে চিকেন ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লবন সহ সব কটি উপকরণ ভাল করে মাখিয়ে রাখুন।কাঁটা চামচ দিয়ে মাংসের গায়ে চিরে দিলে মশলা ভাল করে ভেতরে পৌঁছবে।

এবারে অল্প মাখন মাখিয়ে পাতলা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ঢিমে আঁচে বসিয়ে তেল ছাড়া চিকেন দিন। এক নাগাড়ে নাড়তে হবে। চিকেনে থাকা চর্বি থেকে তেল বেরিয়ে আসবে। পোড়া ও প্রায় সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। চিকেন হাড় থেকে ছাড়িয়ে নিতে পারেন আবার হাড়-সহ রেখেও দিতে পারেন।

আরও পড়ুন : স্বাদে আসবে টুইস্ট,কীভাবে রাঁধবেন টোপাকুলের চাটনি ?

এবার একটি প্যানে অল্প মাখন ও চিকেনের তেল গরম করে রসুন কুঁচি ফোড়ন দিয়ে পেঁয়াজ নেড়েচেড়ে চিকেনের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখুন।সেদ্ধ করা গাজর ও বিনস দিয়ে বা আলু সেদ্ধ সাজিয়ে লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন। উপর থেকে কারিপাতাও ছড়িয়ে দিতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ