রোজ একঘেয়ে খেতে ভাল লাগছে না ? শীতের বিকেলে বানিয়ে নিন পালং রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি : রোজ রোজ একঘেয়ে রুটি খেতে ভাল লাগছে না ? তবে মন খারাপ না করে বানিয়ে নিন কিছু অন্যরকম। এখন তো শীতকাল, বাজারে নানারকম সবজির মেলা। টাটকা সবজি কিনে এনে তা দিয়েই বানিয়ে নিন রুটি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ফলে সহজেই সংক্রমণ ছুঁতেও পারবে না আপনাকে। শীতের শাক-সবজির মধ্যে অন্যতম হলো পালংশাক। এটিও মেশাতে পারেন মুখরোচক এই রুটির মধ্যে। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ২০০ গ্রাম পালং শাক, ১০০ গ্রাম কড়াইশুটি, ৬-৮টি কাজুবাদাম, ঝাল অনুযায়ী কাঁচালঙ্কা, ২-৩ কোয়া রসুন, ৫০ গ্রাম দই, ১৫০ গ্রাম পনির, ২০০ গ্রাম গমের আটা, ১০০ গ্রাম বাজরার আটা ,১০০ গ্রাম বেসন, ৩ বিট, ধনেপাতা বাটা অথবা চাটনি, ১ চামচ জোয়ান ও স্বাদমত লবন

প্রণালী : প্রথমে সমস্ত সবজি গরম জল করে ধুয়ে নিন। এরপর ছোট টুকরো করে কেটে ভাল করে সেদ্ধ করে নিন। এবারে মিক্সারে সেদ্ধ করা সবজির সঙ্গে দই, কাঁচালঙ্কা ও রসুন যোগ করে ভাল করে বেটে নিন। এবার তার সঙ্গে পনির মিশিয়ে আবারও পেস্ট করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে।

একটা ছড়ানো পাত্রে গমের আটা, বাজরার আটা, জোয়ান ও লবন মিশিয়ে মাখতে থাকুন। কিছুটা মাখার পরে তাতে সবজির মিশ্রণ দিয়ে মাখুন। ওর মধ্য একটু একটু করে ধনেপাতা বাটা দিয়ে ভাল করে মাখতে হবে যাতে আটার মণ্ড শুকনো থাকে। এবার তার থেকে লেচি কেটে রুটির মতো বেলে তাওয়ায় সেঁকে নিন। অল্প তেল দিয়েও রুটি সেঁকতে পারেন অথবা রুটিতে ঘি মাখিয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যস রেডি পালং রুটি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই