বাড়িতেই কীভাবে বানাবেন দিল্লির বিখ্যাত ‘রুহ আফজা’?

Share:

নিজস্ব প্রতিনিধি : রমজান মাস এলে রুহ আফজা কথাটা শোনা যায়। অনেকে ভাবেন এটা কেমন পানীয় ? রুহ আফজা হল একটি মিষ্টি স্বাদের ঘন লাল বর্ণের ঘন সিরাপ জাতীয় পানীয়। ফল, গোলাপ ও বেশ কিছু ভেষজ দিয়ে এই সিরাপ তৈরি হয়। ইসলাম ধর্মালম্বীরা মধুর এই পানীয় দিয়ে ইফতার (সান্ধ্য খাবার) সাজিয়ে থাকেন।এটি খেতেও যেমন সুস্বাদু, তেমন এর গুণ আছে বহু। শোনা যায় পুরনো দিল্লীতে ১৯০৭ সালে কোন এক ব্যক্তি বিক্রি করতেন এই পানীয়। এটি মুসলিম প্রধান দেশে ভীষণ জনপ্রিয় একটি পানীয়। জানুন ঘরে বসে কীভাবে বানাবেন ?

উপকরণ : দু কাপ তরমুজের টুকরো, ২ কাপ আনারসের টুকরো, ২ টি মাঝারি কলা,২ টি আপেল, ৩ কাপ আঙুর, ১ টি কমলালেবু,প্রয়োজন মত চিনি, ২ ফোঁটা ফুড কালার, গোলাপ ফুলের পাপড়ি ৫ টা

প্রণালী : প্রথমে একটি পরিস্কার বড় কড়াই লাগবে।এরপর কড়াই গ্যাসে বসিয়ে দিন।ওর মধ্যে ১ কাপ জল দিয়ে গোলাপের পাপড়িগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে ছেকে নামিয়ে নিন।

এবার ব্লেন্ড করার পালা।প্রথমে তরমুজ থেকে লাল অংশ বের করে ফেলুন। একসঙ্গে সব ফলগুলো টুকরো করে কেটে ব্লেন্ড করে জল দিয়ে ছেকে নিন। এবার একটি ননস্টিক প্যান বসিয়ে ফলের রসের সঙ্গে স্বাদমত চিনি মিশিয়ে গরম করে নিন।কিছুক্ষণ পর গোলাপের পাপড়ির জলটাও এর সঙ্গে মিশিয়ে দিন। ঘন হয়ে আসা পর্যন্ত মিডিয়াম আচে বসান।

ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে নিন। এটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। কাচের কন্টেইনারে রেখে সংরক্ষণ করতে পারেন এই শরবত। ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই শরবত।

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা